১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
ইউক্রেনের স্বাধীনতা দিবসে ব্রিটেন-ফ্রান্সের শক্তিশালী সমর্থন, জেলেনস্কির ঘোষণা—শান্তি চাই, আত্মসমর্পণ নয় ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্নে, ইরান যুদ্ধে মার্কিন সমর্থনও কমছে মানবসদৃশ রোবটের আড়ালে চীনে নীরবে এগিয়ে চলছে শিল্প-রোবটের বিপ্লব শোকাহত পরিবারের কাছে কেন কঠিন হয়ে উঠছে মৃত্যুর তদন্তের আদালত ইউএস ওপেনের বাছাইয়ে হিদার ওয়াটসনের দারুণ প্রত্যাবর্তন, মূল পর্বের পথে এক ধাপ এগোলেন ব্রিটিশ তারকা সাগরের তাপমাত্রায় সর্বকালের রেকর্ড, ভয়ংকর উষ্ণতার পেছনে এল নিনোর শক্তি টিপস বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু রেস্তোরাঁ, কেন বদলাচ্ছে খাবারের বিলের নিয়ম? জরায়ুমুখের ক্যানসার শনাক্তে ঘরে বসে পরীক্ষার সুযোগ, ৪০ লাখ নারী পাবেন কিট বিদ্যালয়ের অ্যাসবেস্টস থেকেই কি মায়ের প্রাণঘাতী ক্যানসার? ন্যায়বিচারের লড়াইয়ে পরিবার প্রোস্টেট ক্যানসার পরীক্ষা শুধু তারকাদের দায়িত্ব নয়, বললেন ক্রিস হয়

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৭০)

  • Sarakhon Report
  • ১২:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • 148

শশাঙ্ক মণ্ডল

সুন্দরবনের অধিকাংশ মানুষ কৃষিজীবী হবার জন্য কৃষিকাজের অভিজ্ঞতা নিয়ে অনেকগুলি প্রবাদ লক্ষ করা যায়। ‘শিঙ সরু লেজ মোটা এমন গোরু কিনিসনে বেটা’ বলদের কর্মক্ষমতা দেখে কিনতে হয়। শিঙ সরু লেজ মোটা গোরু কঠোর পরিশ্রমের অনুপযুক্ত বলে ধরা হচ্ছে কিংবা ‘কামার বুড়ো হলি লোহা শক্ত হয়।’ গোরু হারালে ছেলেকে বলে ভাই-এ ধরনের কৃষিজীবন সম্পৃক্ত অনেক প্রবাদ স্থানীয় মানুষরা ব্যবহার করে থাকে। প্রবাদের মধ্য দিয়ে মানুষের দৈনন্দিন জীবনাভিজ্ঞতা শোষণ বঞ্চনা আনন্দ বেদনা সব কিছুই তীব্র তিক্ত অম্ল মধুর রূপে আমাদের সামনে উদ্ভাসিত। তারই কিছু পরিচয় সংগৃহীত প্রবাদগুলির মধ্যে ধরা পড়েছে।

আশায় বাঁচে চাষা, আমাদের সেই দশা।

দুর্ভাগ্যপীড়িত কৃষিজীবী সমাজে চাষা মাঠে চাষ করে হাতে নিয়ে হাল। চোখে তার স্বপ্ন-সোনার ফসল পাবে। কিন্তু একসময় তার সব স্বপ্ন সকালের আলোয় যায় মিলিয়ে। প্রাকৃতিক বিপর্যয়ে তার আশা ডুবে যায় হতাশার অন্ধকারে। অবশ্য ভেঙে পড়ে না সে। নতুন আশায় বুক বেঁধে আবার নামে কাজে তেমনই এক জীবন ও জীবিকার তাড়নায় কোন সম্প্রদায়ের আত্মবিলাপ।

* অড্ডা গুড় আধসের নয়।

অভিজ্ঞতা কম মানুষের কাছে কোন কাজ অথবা জিনিসের যথার্থতা বোঝাতে অভিজ্ঞজনের প্রত্যয়ী ভাষণ।

* আইতে শাল যাইতে শাল বাড়ি বরিশাল।

স্বার্থ-সংরক্ষণে সদাতৎপর অথবা সুযোগ পেলে অনিষ্ট সাধনে আগ্রহী বরিশাল এলাকার মানুষের চরিত্র চর্চায় উপলব্ধ ব্যক্তি-বৈশিষ্ট্য।

* ‘অদেখলের ঘাট হল জল খেতি খেতি জীবন গেল’।

হঠাৎ পাওয়া সৌভাগ্য অনেকে লাভ করে, আবার অনেকেই তার শিকার হয়। গ্রামীণ * অঞ্চলের বাঁকে বাঁকে এমন আছে অনেক প্রাণ যারা অদৃষ্টপূর্ব সামগ্রীর সান্নিধ্যে হারিয়েছে আপন সংযম। শিক্ষার লেশমাত্রহীন তেমন মানুষের অসংযতবোধের আত্মপ্রকাশ এখানে।

* ‘আমারে যে বোঝাতে পারে হালের বলদ দিমু তারে’ সীমাহীন গোয়ার্তুমির জগতে যাদের নিত্য বসবাস। যুক্তিতর্কের পথে যেতে অনীহা যাদের তেমন মানসিকতার হুঙ্কার প্রকাশিত।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের স্বাধীনতা দিবসে ব্রিটেন-ফ্রান্সের শক্তিশালী সমর্থন, জেলেনস্কির ঘোষণা—শান্তি চাই, আত্মসমর্পণ নয়

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-১৭০)

১২:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫