০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মেয়াদ আরও এক বছর, ক্ষুব্ধ আলজেরিয়া পাকিস্তানে শোকের মাতম, অভিবাসীবাহী নৌকা ডুবে নিখোঁজ ৪০ জনের বেশি মারাদোনার মৃত্যুর মামলায় বাবার চিকিৎসা পরীক্ষার রিপোর্ট, আদালতে চাঞ্চল্য ফ্র্যাঙ্ক বিয়ার্ডের মৃত্যুর পর প্রথম কনসার্টে মঞ্চে জেডজেড টপ জ্বালানি সংকটের ক্ষত এখনো শুকায়নি, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সাশ্রয়ী বিমান সংস্থাগুলো অভিবাসী শিশুদের সহায়তায় অনুদানের আহ্বান, কেসি মাসগ্রেভসকে বয়কটের ডাক ইরান কি নেতানিয়াহুর ছেলেকে হত্যার চেষ্টা করেছিল? ইরানের সামনে অর্থনৈতিক চাপ মোকাবিলায় কী কী বিকল্প, বাড়তে পারে উপসাগরীয় উত্তেজনা রোহিঙ্গা প্রত্যাবাসন শূন্য, উল্টো বাড়ছে নতুন আগমন ও শিবিরের অপরাধ মুম্বাইয়ে খাবারের নিরাপত্তায় তুকারাম মুণ্ধের ঝড়, একের পর এক অভিযানে কাঁপছে রেস্তোরাঁ ব্যবসা

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২১)

  • Sarakhon Report
  • ০৩:০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • 173

প্রদীপ কুমার মজুমদার

ভারতীয় অঙ্কপাতন পদ্ধতির ইউরোপে প্রথম প্রচারক হিসাবে আদেলাদ অব বাথের নাম করা যায়। ইনি আল খোয়ারজমীর পাটীগণিতটি ল্যাটিনে অনুবাদ করেন। এবং এরই ফলে ইউরোপ ভারতীয় অঙ্কপাতন পদ্ধতির সঙ্গে পরিচিত হয়। এরপর ফিবোনাচ্চির নাম উল্লেখ করতে হয়।

বলতে গেলে ফিবোনাচ্চিই ইউরোপে প্রথম পাটীগণিতের প্রবর্তন করে। তাঁর বিখ্যাত গ্রন্থ Liber abaci’তে ভারতীয় সংখ্যা সম্বন্ধে সুশৃঙ্খলরূপে আলোচনা করা হয়েছে। মনে হয় ফিবোনাচ্চি কোন মুসলমানের কাছ থেকে দশমিক সংখ্যাপাতন পদ্ধতি শিখেছিলেন।

দশমিক স্থানীয় মান পদ্ধতি আবার সাক্রোবস্কো ও ভিলদিউ ব্যাপক আকারে প্রচার করেন। অবক্ষ সালোবস্কো’র লেখায় দশমিক পদ্ধতির আবিষ্কারক হিসাবে আরবদের নাম উল্লেখ থাকতে দেখা যায়। পরবর্তীকালে সমস্ত জগতের এ ভ্রান্তি বিদূরিত হয়েছিল।

ইউরোপে যে ভারতীয় সংখ্যা প্রণালী যে ব্যাপক প্রসারলাভ করেছিল সে কথা আজ কারও নিকট অবিদিত নয়। তবুও যাঁরা এ ব্যাপারে উৎসাহী তাঁরা স্মীথ ও কারাস্পিনস্কী লিখিত “হিন্দু আরবীয় নিউমেরালস্” গ্রন্থটি দেখতে পারেন। এতে এ সম্পর্কে ব্যাপক অথচ সুশৃংখলভাবে আলোচনা করা হয়েছে।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২০)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২০)

জনপ্রিয় সংবাদ

পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মেয়াদ আরও এক বছর, ক্ষুব্ধ আলজেরিয়া

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২১)

০৩:০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫