১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
ভারতের বেসরকারি হাসপাতাল খাতে বিস্তার: বিনিয়োগের জোয়ার, কিন্তু সেবার খরচ কতটা নাগালের মধ্যে? গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এ বড় পরিবর্তন, আসছে ‘আল্ট্রা’ সংস্করণ আমেরিকার প্রথম মুসলিম সেনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ আবদুল এল সাইদ কে? টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল? যোগ্যতার সরকার: পাকিস্তানের গণতন্ত্রে এখন প্রয়োজন দক্ষতার নতুন কাঠামো তেল কি আবার ১০০ ডলারে উঠবে? মধ্যপ্রাচ্য সংঘাতে সরবরাহ ঝুঁকিতে বাড়ছে দাম হামসদৃশ উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, বাংলাদেশে মৃতের সংখ্যা ৯২২ ইউরোপে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা, তীব্র দাবদাহে ধস নামছে কৃষি উৎপাদনে ২০ বছর পূর্তিতে নতুন গান নিয়ে ফিরছে বিগব্যাং বুসান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘দ্য টেবিল: ডে অ্যান্ড নাইট’

চীনের উচ্চশিক্ষায় যুক্ত হলো ২৯টি নতুন বিষয়

  • Sarakhon Report
  • ০৫:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • 381

চীন তার উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। সময়োপযোগী নতুন চাহিদা পূরণে দেশটির শিক্ষা মন্ত্রণালয় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্নাতক প্রোগ্রামে ২৯টি নতুন বিষয় যুক্ত করেছে।

মঙ্গলবার এক ঘোষণায় নতুন বিষয়গুলো অন্তর্ভুক্তির কথা জানায় চীনের শিক্ষা মন্ত্রণালয়। এসব বিষয়ের মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক কার্বন নিরপেক্ষতা বিজ্ঞান ও প্রকৌশল, বৈশ্বিক পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করতে আন্তর্জাতিক ক্রুজ ব্যবস্থাপনা, ও এভিয়েশন স্পোর্টস।

কৌশলগত গুরুত্বসম্পন্ন নতুন বিষয়গুলোর তালিকায় আরও আছে সামুদ্রিক বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য ও চিকিৎসা নিরাপত্তা।

প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে যুক্ত করা হয়েছে—স্মার্ট মলিকিউলার ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা যন্ত্রপাতি প্রকৌশল, স্পেস-টাইম ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং।

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যাপক ব্যবহারকে মাথায় রেখে নতুনভাবে চালু হয়েছে—এআই শিক্ষা, স্মার্ট অডিও-ভিজ্যুয়াল ইঞ্জিনিয়ারিং ও ডিজিটাল নাট্যকলা।

চীনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে জাতীয় কৌশলের সঙ্গে দ্রুত তাল মিলিয়ে নতুন বিষয় সিলেবাসে যুক্ত করতে একটি দ্রুত রেসপন্স মেকানিজম চালু করা হয়েছে।

এ ছাড়া, নিম্ন উচ্চতার আকাশ অর্থনীতির উন্নয়নের প্রয়োজন মেটাতে বেইহাং বিশ্ববিদ্যালয়সহ ছয়টি বিশ্ববিদ্যালয়ে লো-অলটিটিউড প্রযুক্তি ও প্রকৌশল বিষয়টি যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

চীন মনে করছে, এসব নতুন বিষয় ভবিষ্যতের কর্মবাজারে ছাত্রদের প্রস্তুত করবে এবং দেশের উন্নয়ন কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

ভারতের বেসরকারি হাসপাতাল খাতে বিস্তার: বিনিয়োগের জোয়ার, কিন্তু সেবার খরচ কতটা নাগালের মধ্যে?

চীনের উচ্চশিক্ষায় যুক্ত হলো ২৯টি নতুন বিষয়

০৫:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫