০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
বেগম জিয়ার বিদেশযাত্রা কি আর ভাবছে না বিএনপি ও পরিবার? ছাত্রদল কি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে? ফেমি ওটেডোলার শক্তি বিপ্লব: নাইজেরিয়ার বিদ্যুৎ ঘাটতি দূর করতে জ্বালানি সম্রাটের নতুন দৌড় দক্ষিণ কোরিয়ার রিয়েলিটি শো দখলে নেটফ্লিক্স–ডিজনি প্লাস এর দৌড় শুরু গাজীপুর-১ বিএনপি মনোনয়ন নিয়ে সংঘর্ষে আহত ১০ শরীরে ব্লাড সুগার নিয়ন্ত্রণে পিনাট বাটার কি সত্যিই কার্যকর? বিশেষজ্ঞদের সতর্কবার্তা ও উপকারিতা সাবেক ম্যানেজারদের কোটি টাকার দাবিতে ঝড়—চুপ ভাঙলেন পার্ক না-রে! গাট ব্যাকটেরিয়ার নতুন যুগ: মৃত জীবাণুই কি দেবে ভালো স্বাস্থ্য? নারীর মস্তিষ্ক নিয়ে নতুন গবেষণা: এমআরআই স্ক্যান ৭৫ বার করে ভাঙলেন বহুদিনের মিথ এরশাদের উদ্যোগেই সাংবিধানিক স্থিতি নিশ্চিত হয়েছিল: জিএম কাদের

মেইলান বিমানবন্দরে আধুনিকায়ন করা ট্রানজিট জোন চালু

  • Sarakhon Report
  • ০৫:০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • 152

দক্ষিণ চীনের হাইনান প্রদেশের হাইকৌ মেইলান আন্তর্জাতিক বিমানবন্দরে নতুনভাবে আধুনিকায়ন করা আন্তর্জাতিক ট্রানজিট জোন চালু করা হয়েছে।মে দিবসের ছুটিতে পাঁচ দিনের পর্যটকদের উন্নত ও দ্রুত সেবা প্রদানের লক্ষে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করা হয়।

এর আগে নতুন এই ট্রানজিট জোনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয় সোমবার। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে একটি যাত্রীবাহী ফ্লাইট ১৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে হাইকৌতে অবতরণ করে, যাদের অনেকেই নতুন ট্রানজিট জোন ব্যবহার করে অন্যান্য গন্তব্যে পাড়ি জমান।

বিমানবন্দরের কর্মীরা চীনা ও আন্তর্জাতিক পাসপোর্টধারী যাত্রীদের জন্য আলাদা আলাদা পথনির্দেশনা দিয়ে দ্রুত ট্রানজিট কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করেন।
একটি স্মার্ট প্রি-স্ক্রিনিং সিস্টেমের মাধ্যমে যাত্রীরা দ্রুত কাস্টমস ও নিরাপত্তা চেক পার করতে পারেন, এবং তাদের লাগেজ পুনরায় সংগ্রহ বা অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষার প্রয়োজন হয় না।

যাত্রীদের হাঁটার দূরত্ব প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে। একইসঙ্গে কাস্টমস পরিদর্শন এবং অপেক্ষার স্থানগুলোর পরিসর ৫০ শতাংশেরও বেশি বাড়ানো হয়েছে। ব্যস্ত সময়ে যাত্রীদের সেবা দেওয়ার সক্ষমতা প্রতি ঘন্টায় ৪৪ জন থেকে ২০০ জনে উন্নীত করা হয়েছে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

বেগম জিয়ার বিদেশযাত্রা কি আর ভাবছে না বিএনপি ও পরিবার?

মেইলান বিমানবন্দরে আধুনিকায়ন করা ট্রানজিট জোন চালু

০৫:০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫