০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
ডলি পার্টনের মৃত্যু, ৮০ বছরেই থামল কিংবদন্তি সংগীতজীবন এ৬৬ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত: সংঘবদ্ধ অপরাধের তদন্তে ১২ জন গ্রেপ্তার ট্রাম্পের নতুন প্রস্তাব, অন্টারিও হ্রদের নাম হতে পারে ‘আমেরিকা হ্রদ’ ডেভনে বন্ধ টাংস্টেন খনি ফের চালু করতে ৭১ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ ব্রিটিশ সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তা কি গণিতের ভবিষ্যৎ শেষ করে দেবে? এখনই নয় ২৩ বছর পর ফিরছে ‘হাউ টু লুজ আ গাই ইন ১০ ডেজ’, প্রযোজনায় কেট হাডসন মাওয়ের ব্যঙ্গাত্মক ভাস্কর্য নির্মাণের দায়ে চীনা শিল্পীর তিন বছরের কারাদণ্ড সংস্কারের ভূত: অতীতের ভুল থেকে বেরিয়ে আসার কঠিন পরীক্ষা রাজনৈতিক প্রভাব কেনার বিল এবার বড় ব্যবসাকেই দিতে হবে প্রদেশ নয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণই পাকিস্তানের প্রকৃত সংস্কার

এবার বিচারকের ভূমিকায় মেহজাবীন

  • Sarakhon Report
  • ০৯:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • 377

সারাক্ষণ রিপোর্ট

এই প্রজন্মের শীর্ষ তারকাভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি।

উল্লেখ্য ২০১০ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। দীর্ঘ দেড় দশকের পথচলায় তিনি তার ক্যারিয়ার গড়েছেন। মডেল হিসেবেও তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন। শিগগিরই শুরু হতে যাওয়া ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫’-এর পুরো সিজনেরই বিচারক হিসেবে কাজ করবেন মেহজাবীন। গত ৬ মে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। চলবে ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের মেয়েরা এতে অংশগ্রহন করতে পারবেন।
 ২০০৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা। ২০০৫ সালে অনুষ্ঠিত প্রথমবারের ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন শানারেই দেবী শানু। এরপর যথাক্রমে সেই প্রতিযোগিতা থেকে উঠে আসেন জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদ, টয়া, নাদিয়া মিম।
সর্বশেষ ২০১৮ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা সম্পন্ন হয়, যাতে চ্যাম্পিয়ন হয়েছিলেন মিম মানতাশা। দীর্ঘ ৭ বছর বিরতির পর আবারো শুরু হতে যাচ্ছে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা।
জনপ্রিয় সংবাদ

ডলি পার্টনের মৃত্যু, ৮০ বছরেই থামল কিংবদন্তি সংগীতজীবন

এবার বিচারকের ভূমিকায় মেহজাবীন

০৯:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫