০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
ইনফান্তিনোকে ঘিরে ফিফায় নতুন চাপ, যৌথ চিঠিতে তিন মহাদেশীয় সংস্থার কড়া বার্তা শিশুর ভবিষ্যৎ ‘নিট’ হবে কি না, তা শিক্ষকের কাজ নয় ডেমোক্র্যাটদের সামনে ২০২৮-এর বড় প্রশ্ন: শুধু ট্রাম্পবিরোধিতা কি যথেষ্ট? ভারতে ইংরেজি: ঔপনিবেশিক ভাষা থেকে ভারতীয় জীবনের নিজস্ব ভাষা ২৭ আগস্ট বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন লোকসভার হট্টগোলে বিতর্ক ছাড়াই ট্রাইব্যুনাল সংস্কার বিল পাস ১৭ বছর পর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, পাখি-বানর ঠেকাতেও অভিনব প্রস্তুতি স্যামসাং ও চীনের প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে সনির সঙ্গে বিরল জোটে টিএসএমসি প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন কুষ্টিয়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

হলমার্কের জেসমিনের জামিন মেলেনি আপিল বিভাগেও

  • Sarakhon Report
  • ০৭:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • 337

নিজস্ব প্রতিনিধি

হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ পর্যবেক্ষণসহ এই আদেশ দেন।আদালতে এদিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান।

এর আগে ২০২২ সালের ৩০ আগস্ট তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে জামিন চেয়েছিলেন জেসমিন ইসলাম। সেটি শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া আইনজীবীর তথ্য মতে, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ ২০১৯ সালের ১০ মার্চ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। একই বছরের ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইনফান্তিনোকে ঘিরে ফিফায় নতুন চাপ, যৌথ চিঠিতে তিন মহাদেশীয় সংস্থার কড়া বার্তা

হলমার্কের জেসমিনের জামিন মেলেনি আপিল বিভাগেও

০৭:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫