০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
“আমি এ বছরই দেশে ফিরব” – শেখ হাসিনা কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদায় উড়ছে সিঙ্গাপুরের কারখানা উৎপাদন, টানা নয় মাস প্রবৃদ্ধি নামমাত্র পরিচালক হয়ে বিপাকে সিঙ্গাপুরের নারী, চাকরি হারিয়ে এখনও ১৫ প্রতিষ্ঠানের পরিচালক! নতুন শ্রবণ পরীক্ষা বুথে অপেক্ষার সময় অর্ধেক, দ্রুত সেবা পাচ্ছেন রোগীরা সিঙ্গাপুরে দুই মসজিদের সাবেক চেয়ারম্যানের কারাদণ্ড, ঠিকাদারি কাজ পাইয়ে দিতে দুর্নীতির প্রমাণ এয়ারএশিয়ার বড় সিদ্ধান্ত: ১ জুলাই থেকে বন্ধ সিঙ্গাপুর-জাকার্তা সরাসরি ফ্লাইট, বাড়বে যাত্রার সময় স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দিতে বহু কৌশল বিএনপির নেশার বিরুদ্ধে বড় অভিযান: ৬৮০ মিলিয়ন ডলারের মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করল মিয়ানমার পেন্টাগনের নতুন নীতি: যুদ্ধক্ষেত্রে লক্ষ্য নির্ধারণে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ইসরায়েল-লেবানন সমঝোতার পথে নতুন উদ্যোগ, দক্ষিণ লেবাননে ‘হিজবুল্লাহমুক্ত অঞ্চল’ নিয়ে আলোচনা

‘ঋণে ভর করে বাজেট টিকবে না’ — বললেন আমির খসরু

বাজেট বাস্তবতা বিচ্যুতরাজস্বের সঙ্গে মিল নেই: বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজস্ব আয়ের যে বাস্তবতা, তার সঙ্গে সদ্য ঘোষিত ২০২৫–২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের কোনো মিল নেই। তিনি বলেন, বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল, কারণ এটি মূলত ঋণনির্ভর এবং বাস্তবায়নে জনগণের ওপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করবে।

সোমবার (২ জুন) রাজধানীর বনানীর হোটেল সেরিনার এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “এই বাজেট পরিচালনা ব্যয়েই রাজস্ব শেষ হয়ে যাবে। ফলে উন্নয়ন বাজেটের জন্য সরকারকে দেশি-বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে, যা অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর।”

১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছে শেখ হাসিনা সরকার | The Daily Star Bangla

ঋণের বোঝা বাড়লে জনগণের কষ্টও বাড়ে

আমির খসরুর মতে, অতিরিক্ত অভ্যন্তরীণ ঋণ নেওয়ায় ব্যাংক থেকে সরকারি খাত বেশি ঋণ পেলে ব্যক্তিখাত ক্ষতিগ্রস্ত হয়। এতে বিনিয়োগ কমে, কর্মসংস্থান হয় না, মানুষের আয় বাড়ে না। “এই চক্র অর্থনীতিকে আরও দুর্বল করে,” বলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, “বাজেটের গঠনমূলক কোনো পরিবর্তন হয়নি। কেবল কিছু সংখ্যাগুলোর হেরফের হয়েছে। একই ধরনের কাঠামো ধরে রাখা হয়েছে, যা অর্থনৈতিক কাঠামোর মূল সমস্যাগুলোকে স্পর্শ করেনি।”

BB

বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করে বলেন, “এটি বাস্তবসম্মত এবং সময়োপযোগী। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রাজস্ব আহরণে উন্নয়নই মূল লক্ষ্য।”

তবে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, “এই বাজেট কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠার পরিবর্তে পূর্ববর্তী ধারার পুনরাবৃত্তি।”

রাজস্বকে ভিত্তি করে বাজেট হওয়া দরকার

আমির খসরুর মতে, বাজেট রাজস্ব আয়কে ভিত্তি করে হওয়া উচিত। কিন্তু তা না হয়ে মূলত ঋণনির্ভর হয়ে পড়েছে, যেখানে ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নির্ভরতা রয়েছে। “এই বাজেট আগামী দিনের সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করবে,” তিনি সতর্ক করেন।

জনপ্রিয় সংবাদ

“আমি এ বছরই দেশে ফিরব” – শেখ হাসিনা

‘ঋণে ভর করে বাজেট টিকবে না’ — বললেন আমির খসরু

০৭:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫