০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, কবির প্রেরণায় আন্দোলনের কথা স্মরণ কাদের গনি চৌধুরী হলেন বিএসএসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা-ছেলের মৃত্যু গোপালগঞ্জে ইউএস ওপেনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আরিনা সাবালেঙ্কার বিয়ের পর প্রথম মঞ্চে টেইলর সুইফটের সাদামাটা অথচ নজরকাড়া সাজ এসি ছাড়াই ঘর ও শরীর ঠান্ডা রাখার ১৪ কার্যকর উপায় গুচিকে নতুন করে গড়ছেন ডেমনা, বিলাসী ফ্যাশনে আনছেন বিদ্রোহী আত্মার নতুন রূপ আয়নার মতো ঝকঝকে চুল পেতে চীনা কায়দায় চুল ধোয়ার ৫ ধাপ এক্সোসোমযুক্ত ত্বকচর্চার ভবিষ্যৎ: সৌন্দর্য বিশেষজ্ঞদের চোখে নতুন সম্ভাবনা একাকিত্ব শরীর-মনকে যেভাবে ক্ষতিগ্রস্ত করে, নিঃসঙ্গতা সবসময় তা করে না

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৮)

আগা বাকের

আমাদের কাছে আগা বাকের থেকে আগা সাদেক নামটি বেশি পরিচিত পুরনো ঢাকার আগা সাদেক ময়দানের কারণে।

আগা সাদেকের পিতা আগা বাকের ছিলেন দ্বিতীয় মুর্শিদিকুলি খানের জামাতা। তিনি এসেছিলেন পারস্য থেকে। সলিমাবাদ ও বুজর্গ উমেদপুর পরগণা ছিল তাঁর জমিদারী।

তিনি বাস করতেন ঢাকায়। উমেদপুর তিনি একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন যা তাঁর নামে বাকেরগঞ্জ বা বাখরগঞ্জ হিসেবে পরিচিত হয়ে ওঠে। ব্যবসা করে প্রচুর অর্থ তিনি উপার্জন করেন।

সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তৎকালীন ঢাকা শহরের কোতোয়াল আলি নকী তাঁর বাড়ি আক্রমণ করেন। আগা সাদেক পাালিয়ে যান। কিন্তু ক্রুদ্ধ জনতার হাতে তিনি নিহত হন।

আগা সাদেক ময়দানের উত্তরে তাঁকে দাফন করা হয়। ঢাকার বিখ্যাত বাকরখানি বা বাখরখানি [শুকা] তিনিই প্রচলন করেন বিধায় এই রুটির নাম হয় বাখরখানি। ঢাকার মহররম অনুষ্ঠানেরও তিনি ছিলেন একজন উদ্যোক্তা।

১৭৯৭ সালে বরিশালকে ঢাকা জালালপুর থেকে আলাদা করে নতুন জেলা করা হয়, যার নাম রাখা হয় তাঁর নামে বাখরগঞ্জ বা বাকরগঞ্জ।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, কবির প্রেরণায় আন্দোলনের কথা স্মরণ

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ৮)

০৭:০০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫