০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও চীনে ভক্সওয়াগেনের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় নতুন শঙ্কা, কমছে বিক্রি ডানপন্থী উত্থানে এশিয়ায় অস্ট্রেলিয়ার অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণের নতুন উদ্যোগ, তবু বড় প্রশ্নে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা রেকিয়াভিকে ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’: পারমাণবিক অস্ত্র বিলোপের স্বপ্নে রিগ্যান-গর্বাচেভ গ্যাস সংকটে হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক কুষ্টিয়ায় বালুবাহী যান পদ্মায়, নিখোঁজ ৮ বছরের শিশু ১৫ আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে ডিএমপির বিশেষ ইউনিট নেপালের নতুন রাজনৈতিক তারকার আলো কেন ম্লান হয়ে আসছে সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩৭)

অচল সিকি

এদিককার রাস্তাগুলো জনপ্রাণীশূন্য। এখানে সেখানে দু’একটা শালশিমুল দম বন্ধ করে থমকে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে এক একটা মিলিটারি গাড়ি রাজ্যির ধুলো উড়িয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। এক একবার খুব ভালো লাগছিলো এনামুলের। ভগ্নস্তূপের আড়ালে দাঁড়িয়ে যেন অসংখ্য জ্ঞানীর আত্মা তাদের আশীর্বাদ করেছে, সৌভাগ্যের পথ বেয়ে তারা ফিরে চলেছে উজ্জ্বল আনন্দলোকের দিকে।

হয়তো এইসব রক্তিম ধুলোয় ঢাকা পথ ধরে একদিন জরা মৃত্যু পরিত্রাণের নিদারুণ চিন্তা নিয়ে বিহারে ফিরে গিয়েছে শান্ত মৌন ভিক্ষুর দল। এমনি করেই নিঃশব্দে সব মানুষ একদিন গল্প হয়ে যায়।

পাঁচ বছর পর আবার এলে কি দেখা যাবে? আকাশে চুল ছেড়ে দাঁড়িয়ে থাকা সামনের এই তালগাছটার হয়তো কোনো চিহ্নই থাকবে না। লেখার প্রবল ইচ্ছে নেশার মতো এনামুলের ভেতরে আবর্তিত হচ্ছিলো; শালবন বিহারের ভাঙা তৈজসপত্রগুলো যতো হাস্যকরই মনে হোক না কেন তার, সবকিছু মিলিয়ে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, সে বিষয়ে সন্দেহ নেই।

যে রাস্তা ধরে তারা এতোক্ষণ দ্রুত পায়ে হাঁটছিলো এবার সে প্রাচীন অশথ গাছের বীথি ঘেঁষে ধনুকের মতো বাঁক নিলো। বেশ পরিপাটি করে ছায়া বিছানো। ছায়ার ঢল নেমেছে এখানে। ঝিরঝিরে বাতাস আর বনটিয়ার তীব্র ডাক, ওরা দু’জন পরস্পরের মুখের দিকে তাকিয়ে হাসলো।

অশথ গাছের তলায় সারি সারি খড়ের চাল। সব জনশূন্য। চাঙ্গিনীর হাট।

জেবুন্নেসা বললে, ‘এইবার একটু জিরিয়ে নেই এখানে।’

‘বেশতো।’

‘কিন্তু মানুষ দেখছি না ধারেকাছে।’

‘ঐতো।’ এনামুল হাত বাড়িয়ে অশীতিপর এক বৃদ্ধকে দেখালো। গালে হাত দিয়ে সামনের ধু ধু রোদে-জ্বলা খোলা প্রান্তরের দিকে তাকিয়ে ঠায় বসে আছে বুড়োটা। ওরা গিয়ে সামনের বাঁশের বেঞ্চিতে বসলো।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ইন্দোনেশিয়ার, কমছে বাজেট ঘাটতিও

প্রতিদিন একটি রুমাল (পর্ব-৩৭)

১২:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫