০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

দুর্ভাগ্যজনক মৃত্যু

  • Sarakhon Report
  • ০৭:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 390

গত জুলাই থেকে রক্ত যেন আমাদের পিছু ছাড়ছে না। প্রতিদিন কোনো না কোনো মৃত্যু আর রক্ত দেখতে দেখতে দেশের অধিকাংশ মানুষ মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। এমনকি যারা সরকারে আছেন, তারাও মাঝে‑মাঝে এমন কথা বলেন, যা তাঁদের মানসিক স্বাস্থ্যকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তবে এতে তাঁদের দোষ নেই, কেননা অনভিজ্ঞ, বয়োজ্যেষ্ঠ ও অপ্রাপ্তবয়স্কদের পক্ষে এ চাপ নেওয়া সম্ভব নয়।

গত চার‑পাঁচ দিন ধরে গোপালগঞ্জ এলাকার অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেখতে হয়েছে সবার। আজ সকালে গোপালগঞ্জ থেকে ১৪৪ ধারা উঠে গেলে মানুষ যখন কেবল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েছিল, বিধি যেন সেই স্বস্তিটুকু দেশের মানুষকে দিল না। হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে বেলা ১ টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফটি‑৭ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণকালে কুর্মিটোলা থেকে উড্ডয়নের পরপরই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ওপর বিধ্বস্ত হয়। এতে আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন। প্রথম আলোর প্রতিবেদকের ধারণা, নিহতদের অধিকাংশই শিশু।

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, পাইলট নিজের প্রাণের তোয়াক্কা না করে বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ফলে আবারও দেশবাসীর সামনে এসেছে শিশুদের মরদেহ।

দুর্ঘটনাকে কেউ কখনও এড়াতে পারে না; এতে কারও দোষ দেওয়ার সুযোগ নেই। কিন্তু গত এক বছরে ঘটনা ও দুর্ঘটনা মিলিয়ে এত মৃত্যু, এত রক্ত—এ আর সত্যিই ধারণ করা সম্ভব হচ্ছে না।

এখন তাই শুধু পরম করুণাময়ের কাছে একটাই কামনা:

নিহত পাইলট এবং এদিনের দুর্ঘটনায় প্রাণ হারানো শিশুদের পরিবারকে তিনি যেন শোক সহ্য করার শক্তি দেন। আর যাঁরা হাসপাতালে বেডে আছেন, তাঁদের যেন আর কেউ না হারান; তাঁরা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন।

পাইলট ও সব নিহত শিশুর পরিবারের প্রতি, এবং গত কয়েক দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় গোপালগঞ্জে যেসব পরিবার তাঁদের সন্তান হারিয়েছেন, তাঁরাও যেন শোক কাটিয়ে ওঠতে পারেন—এই প্রার্থনা রইল।

সব নিহত ও আহতদের পরিবারের প্রতি ‘সারাক্ষণ’-এর পক্ষ থেকে রইল নত‑মস্তকের সমবেদনা।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

দুর্ভাগ্যজনক মৃত্যু

০৭:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫