০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা উপাসনা করতে গিয়ে কোনো আমেরিকান যেন ভয়ে পিছিয়ে না যান জেন-জি রাজনীতির ভাষা বুঝতে পারছে না প্রচলিত দলগুলো? ট্রাম্পের গোপন বিমানযাত্রা: ইরান যুদ্ধের রাজনৈতিক মূল্য কতটা বাড়ছে গ্রিসের দ্বীপভ্রমণের স্বপ্ন, নাকি ‘বমির ধূমকেতু’? উত্তাল সাগরে পর্যটকদের নাজেহাল দশা অ্যাপলের টেক্সাসে নতুন কারখানা: ম্যাক মিনি উৎপাদন ও কর্মীদের প্রশিক্ষণে বড় বিনিয়োগ ট্রাম্প-মাস্কের ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগল, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য ১০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা গ্যাসের সংকটে রূপগঞ্জে থমকে শিল্পের চাকা, বাড়ছে লোকসান ও কর্মসংস্থান নিয়ে শঙ্কা পাম্পে ত্রুটি, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটে উৎপাদন বন্ধ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: এক মাস আগেই নিরাপত্তা লঙ্ঘনে আইনি ব্যবস্থা হয়েছিল জাহাজভাঙা ইয়ার্ডের বিরুদ্ধে

কঙ্কালসার হেমন্ত

তোমাদের সব কবিতা লেখা হয়ে গেলে
আমার আর কোন শব্দ থাকবে না-
এই শব্দহীন আমি নীরবতার কাছে
নিজেকে বিলিয়ে দিয়ে
নীরবতা দিয়েই লিখব আমার ছোট্ট কবিতাটি
শুধু একটু নীরবতাশুধু দু ফোঁটা চোখের জল
আর গাঢ় অন্ধকার,
গভীর রাতে বিদ্যুতের আলোময়
ঘরে বসেও অনুভব করি
কেবলই অন্ধকার- যে অন্ধকারে
আমি ভালোবাসতে পারি তাকে
সকলে মিলে তোমরা যার বিরুদ্ধে কেবলই
ঘৃণা ছড়াও-
আমার নীরবতাআমার শব্দহীনতা
শুধু ফেলে দু ফোঁটা চোখের জল-
যা মিলে যায়
যা মিশে যায় আমার সবুজ বাংলার ঘাসের সাথে
মিশে থাকা শরতের শিশিরের জলের সাথে।
আর কেবলই দেখতে পাই অন্ধকারে
আনন্দিত বসন্তবীরত্বের গ্রীষ্মজন্মদাত্রী বর্ষাহাওয়ায় ভাসা
প্রেমিকার মত শরৎভালোবাসায় জড়াজড়ি করা শীত
সবই হারিয়ে গেছে- কেবল এক কঙ্কালসার হেমন্ত দাঁড়িয়ে চোখের সামনে।

জনপ্রিয় সংবাদ

সেন্ট্রাল পার্কে শেক্সপিয়রের ‘শীতের কাহিনি’, পুরোনো আবহে নতুন মুগ্ধতা

কঙ্কালসার হেমন্ত

০৭:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

তোমাদের সব কবিতা লেখা হয়ে গেলে
আমার আর কোন শব্দ থাকবে না-
এই শব্দহীন আমি নীরবতার কাছে
নিজেকে বিলিয়ে দিয়ে
নীরবতা দিয়েই লিখব আমার ছোট্ট কবিতাটি
শুধু একটু নীরবতাশুধু দু ফোঁটা চোখের জল
আর গাঢ় অন্ধকার,
গভীর রাতে বিদ্যুতের আলোময়
ঘরে বসেও অনুভব করি
কেবলই অন্ধকার- যে অন্ধকারে
আমি ভালোবাসতে পারি তাকে
সকলে মিলে তোমরা যার বিরুদ্ধে কেবলই
ঘৃণা ছড়াও-
আমার নীরবতাআমার শব্দহীনতা
শুধু ফেলে দু ফোঁটা চোখের জল-
যা মিলে যায়
যা মিশে যায় আমার সবুজ বাংলার ঘাসের সাথে
মিশে থাকা শরতের শিশিরের জলের সাথে।
আর কেবলই দেখতে পাই অন্ধকারে
আনন্দিত বসন্তবীরত্বের গ্রীষ্মজন্মদাত্রী বর্ষাহাওয়ায় ভাসা
প্রেমিকার মত শরৎভালোবাসায় জড়াজড়ি করা শীত
সবই হারিয়ে গেছে- কেবল এক কঙ্কালসার হেমন্ত দাঁড়িয়ে চোখের সামনে।