০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সুপ্রিম কোর্টের বাধা পেরিয়ে ফিরছে ট্রাম্পের শুল্ক, চাপে মার্কিন অর্থনীতি ও ভোক্তা সৌদি-যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি: ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে কী প্রভাব পড়তে পারে ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ বাড়ছে মার্কিন ভোটারদের, ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কার আশঙ্কা পারমাণবিক ভারসাম্যের নতুন যুগ সিন্ধু পুলিশের ‘এনকাউন্টার’ কৌশল নিয়ে বিতর্ক: বিচারব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী? তাইওয়ান ঘিরে চীনের ‘ছায়া নৌবাহিনী’, একসঙ্গে হাজার মাছধরা নৌকার মহড়া জাকার্তায় পুলিশ-সেনা সংঘাত, সোনার বার ও কোটি টাকার নগদ ঘিরে তীব্র উত্তেজনা নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎকে শক্তিশালী করা ঢাকায় গ্যাস লিকেজ বিস্ফোরণ: দেড় মাসের সংসারেই ঝরে গেল নবদম্পতি ও শিশুর প্রাণ বাংলাদেশে আরও ৪ সন্দেহভাজন হাম মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২০

সোমালি জলদস্যুরা ছিনতাইকৃত বাংলাদেশী জাহাজসহ ক্রুদের মুক্তি দিয়েছে

  • Sarakhon Report
  • ০১:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • 139

সারাক্ষণ ডেস্ক: সোমালি জলদস্যুরা ছিনতাইকৃত বাংলাদেশী পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর ২৩ ক্রু সদস্যকে ৩২ দিন জিম্মি রাখার পর ছেড়ে দিয়েছে। জাহাজটির মালিক কেএসআরএম কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত একথা জানিয়েছেন।

তিনি সর্বশেষ অগ্রগতির বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, জলদস্যুদের সাথে আলোচনা সফলভাবে শেষ হওয়ার পর জাহাজ ও ক্রুদের ছেড়ে দেওয়া হয়েছে।তিনি বলেন, বোর্ডে থাকা ২৩ জন ক্রু নিরাপদে আছেন এবং তাদের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। তারা সকলেই সুস্থ্য আছেন।

১২ মার্চ সোমালি জলদস্যুদের একটি দল কেএসআরএম গ্রুপের মালিকানাধীন বাংলাদেশী পতাকাবাহী জাহাজটি হাইজ্যাক করে। এ সময় জাহাজটি মোজাম্বিকের মাপুতো থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াতে কয়লা নিয়ে যাচ্ছিল।

জলদুস্যরা জাহাজটিকে ছেড়ে দেয়ার পর এটি কার্গো খালাসের জন্য সংযুক্ত আরব আমিরাত বন্দরের পথে রওয়ানা দেয়।
এক সপ্তাহের মধ্যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের বন্দরে পৌঁছাতে পারে।

-বাসস

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের বাধা পেরিয়ে ফিরছে ট্রাম্পের শুল্ক, চাপে মার্কিন অর্থনীতি ও ভোক্তা

সোমালি জলদস্যুরা ছিনতাইকৃত বাংলাদেশী জাহাজসহ ক্রুদের মুক্তি দিয়েছে

০১:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪