০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
আমেরিকান স্বপ্ন: উজ্জ্বল প্রতিশ্রুতি থেকে কঠিন বাস্তবতার দীর্ঘ যাত্রা ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় সংকট কি এখন ভোটের আগেই নির্ধারিত হচ্ছে? মেক্সিকো: যেখানে ইতিহাসের পরাজয় ভেঙে নতুন গল্প লিখতে চায় ইংল্যান্ড বিচ্ছিন্নতাবাদী-সন্ত্রাসীদের হামলায় পাপুয়ায় মার্কিন পাইলট নিহত, তদন্তে ইন্দোনেশিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সমন্বয় এল নিনোর তীব্র প্রভাবে ইন্দোনেশিয়ায় খরা বাড়ছে, পানির সংকটে হাজারো পরিবার, খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা নতুন অর্থনীতিকে দেখতে হলে শুধু তথ্য নয়, মানুষের কাছেও পৌঁছাতে হবে দেশে ‘বড় রাজনৈতিক পরিবর্তনের’ আভাস দিলেন জিএম কাদের আশ্রয়ের আদর্শ: অভিবাসীদের মাধ্যমেই আমেরিকার শক্তি শততম ম্যাচে স্কালোনির নতুন মাইলফলক, আর্জেন্টিনা ফুটবলে সোনালি অধ্যায়ের নায়ক বাংলাদেশের জন্য শিক্ষণীয় বার্তা, আবারও উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা পেল শ্রীলঙ্কা

মাটিতে কার্বনের পরিবর্তন পরিমাপের উপায় উদ্ভাবন চীনের

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন প্রশমনে ব্যাপক বনসৃজনের মাধ্যমে প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড শোষণ করা সম্ভব। এ তথ্য জানিয়েছে চীনের কুয়াংচৌর সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল সায়েন্সে প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞান অনুষদের অধ্যাপক ছিন চাংছাই ও তার দলের গবেষণার ফলাফল। প্রবন্ধের শিরোনাম—ল্যান্ড অ্যাভেইলএবিলিটি অ্যান্ড পলিসি কমিটমেন্ট লিমিট গ্লোবাল ক্লাইমেট মিটিগেশন ফ্রম ফরেস্টেশন। এতে প্রথমবারের মতো বিশ্বব্যাপী বন পুনরুদ্ধার প্রক্রিয়ায় মাটির নিচের কার্বন শোষণ ক্ষমতা পরিমাপ করা হয়েছে।

এই গবেষণায় পরিবেশ, জলবায়ু ও নীতি—এই তিন মূল উপাদান একত্রিত করে বনসৃজনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলার সম্ভাবনা নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ভবিষ্যতের বৈশ্বিক বনসৃজনের জন্য এক ধরনের ‘নেভিগেশন ম্যাপ’ তৈরি করা হয়েছে।

বছরের পর বছর নানা ধরনের মাটির তথ্য সংগ্রহের পর ছিন ও তার দল এক ধরনের মেশিন লার্নিং মডেল তৈরি করেছে, যা বনসৃজনের ফলে মাটির কার্বন পরিবর্তন পরিমাপ করতে সক্ষম। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তারা উদ্ভিদের কার্বন পরিমাপের বিদ্যমান তথ্য যোগ করে তৈরি করেছে এমন এক ডিটেক্টর, যা উদ্ভিদ ও মাটি—দুটো
ক্ষেত্রেই কার্বন পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারে।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

আমেরিকান স্বপ্ন: উজ্জ্বল প্রতিশ্রুতি থেকে কঠিন বাস্তবতার দীর্ঘ যাত্রা

মাটিতে কার্বনের পরিবর্তন পরিমাপের উপায় উদ্ভাবন চীনের

০৩:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫