০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
ইরান-মার্কিন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত, লেবাননে হামলায় মধ্যপ্রাচ্য সংকট নতুন মাত্রায় হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে নতুন মামলা, জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে শ্রমিক হত্যার অভিযোগ বিদ্যুতের দাম বাড়ছে আজই, বিইআরসির ঘোষণায় ইউনিটপ্রতি ১.২৫ টাকা বৃদ্ধির আশঙ্কা গাজায় ইসরায়েলের রাতভর বোমায় ৫২ নিহত, ২০ লাখ মানুষ অনাহারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাবনায় ৪০ শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান, বিষাক্ত পদার্থের সন্দেহ তদন্ত শুরু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ তদন্তাধীন রামিসা হত্যা মামলায় সোহেল ও স্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন, বিচার শুরু আমির খানের জীবনে নতুন অধ্যায়, ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন বলিউড তারকা কলমের কাছে ফিরে যাওয়ার সময় কি এসে গেছে? শিক্ষাব্যবস্থার সংকট: নম্বরের খাতা নয়, বদলাতে হবে শেখার ভিত্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউটিএল আংশিক আহ্বায়ক কমিটি গঠন

১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL)-এর একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু লাইেক, আর সদস্য সচিব হয়েছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদুর রহমান সাদি।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করবেন।

সংগঠনের লক্ষ্য ও নীতিমালা

ইউটিএল-এর কেন্দ্রীয় কমিটির এক লিখিত বিবৃতিতে মোহাম্মদ বেলাল হোসেন বলেন, “১৯৪৭ সালের স্বাধীনতা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ইউটিএল একটি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে আত্মপ্রকাশ করেছে। সংগঠনের লক্ষ্য হলো মর্যাদাবান, স্বাধীন ও দায়িত্বশীল একাডেমিক সম্প্রদায় গড়ে তোলা, যারা শিক্ষা, গবেষণা ও নৈতিক দায়িত্ববোধে অটল থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা পাঁচটি মৌলিক নীতিকে অনুসরণ করতে চাই—একাডেমিক উৎকর্ষ, আত্মমর্যাদা, জাতীয় প্রতিশ্রুতি, ধর্মীয় সহনশীলতা ও যৌথ দায়িত্ববোধ।”

ইউটিএলের জবি শাখার নেতৃত্বে ড. আবু লায়েক - সাদী

সদস্যপদ নীতিমালা ও মতাদর্শ

সদস্যপদ সম্পর্কে বেলাল হোসেন জানান, “বাংলাদেশের যে কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি ইউটিএল-এর নীতি, লক্ষ্য, মিশন ও কার্যক্রমের সঙ্গে একমত, তিনি এই সংগঠনের সদস্য হতে পারবেন।”

সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আদর্শগতভাবে ইউটিএল হলো বাংলাদেশি জাতীয়তাবাদ ও মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন—একটি মধ্যপন্থী, ডানপন্থী ও বিশ্বাসনির্ভর একাডেমিক সম্প্রদায়। আমরা স্পষ্ট করে জানিয়েছি, যে কোনো ধর্মের বিশ্বাসী ইউটিএল-এ যোগ দিতে পারেন, তবে যারা ধর্মনিরপেক্ষ বা অবিশ্বাসী হিসেবে নিজেদের পরিচিত করেন, তারা সদস্য হতে পারবেন না।”

নির্বাচন ও ভূমিকা

ডিইউসিএসইউ নির্বাচনে ইউটিএল-এর ভূমিকা সম্পর্কে কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস বলেন, “ইউটিএল সব সময় ন্যায্য ও গণতান্ত্রিক ডিইউসিএসইউ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা প্রশাসনকে নানা পরামর্শ দিয়েছি এবং নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছি। একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সেই লক্ষ্যে প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করব, ইনশাআল্লাহ।”

অন্যান্য সদস্য ও উপস্থিত অতিথিরা

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ (ইসলামিক স্টাডিজ বিভাগ) ও অধ্যাপক ড. তারেক মোহাম্মদ শামসুল আরেফিন (অর্থনীতি বিভাগ); যুগ্ম সদস্য সচিব ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিন; এবং কোষাধ্যক্ষ দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুস সালাম।

এ ছাড়া আরও নয়জন শিক্ষক সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউটিএল কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোশাররফ হোসেনসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

# জগন্নাথ_বিশ্ববিদ্যালয়, ইউটিএল, শিক্ষক_নেতৃত্ব, শিক্ষা, বাংলাদেশ

জনপ্রিয় সংবাদ

ইরান-মার্কিন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত, লেবাননে হামলায় মধ্যপ্রাচ্য সংকট নতুন মাত্রায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউটিএল আংশিক আহ্বায়ক কমিটি গঠন

০৮:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫