১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত অন্তত ২০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের ভয় রাশিয়ার হয়ে যুদ্ধে বিদেশি যোদ্ধারা, সামনে ভয়াবহ মৃত্যুর গল্প ছুটির দিনেও পাসপোর্ট সেবা, স্বস্তি মালয়েশিয়ার প্রবাসীদের চীনের বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প ব্রিকস নৈশভোজে শুধু নিরামিষ খাবার, ভারতে রাজনৈতিক বিতর্ক ট্রাম্পের দাবি, এআই নিয়ে ভয় দেখাচ্ছে ‘নেতিবাচক শক্তি’ আয়ারল্যান্ড এক হওয়ার পক্ষে আবারও ট্রাম্প, স্কটল্যান্ড নিয়ে এখনই কথা নয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৬৩)

  • নাঈম হক
  • ০৯:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • 226

আগ্নেয়াস্ত্র কেবলমাত্র বি-২৫-এর “ফিউজলেজ”-এ ছিদ্র সৃষ্টি করতে সক্ষম ছিল। তবে ঐ বিষম গোলাগুলি ঘাবড়ে দিতে যথেষ্ট ছিল।

ইম্ফল-এ, কিছুকালের জন্য বিমানক্ষেত্রের বা এয়ারস্ট্রিপের একপ্রান্ত ছিল ব্রিটিশ ও ভারতীয় বাহিনীর দখলে, অন্যপ্রান্ত দখল করে রেখেছিল জাপানি বাহিনী। সাপ্লাইবাহী বি-২৫ যাতে নির্বিঘ্নে অবতরণ করতে পারে- সম্ভব করার জন্য ব্রিটিশ ও ভারতীয় বাহিনী ‘অস্থায়ী কালের জন্য’ জাপানি বাহিনীকে ধাওয়া করে সরিয়ে দিত: বি-২৫ অবতরণ করত, মাল খালাস করে চলে যেত। অবশ্য অবতরণরত ও আরোহণরত বি-২৫ কে বিরামহীনভাবে গুলিবিদ্ধকরণ থেকে জাপানি বাহিনী মোটেই বিরত থাকত না, অব্যাহতভাবে চালিয়ে যেত।

ইভো-র বি-২৫-ও ইমফলে অবতরণ ও আরোহণ কালে জাপানিদের গোলাগুলির মুখোমুখী হয়েছে। স্মৃতির পাতা থেকে ইভো বলেন যে সৌভাগ্যক্রমে জাপানিদের বড়ো মাপের আগ্নেয়াস্ত্র ছিল না, তাই সহজে বিমান ভূপাতিত করতে পারত না, তাদের আগ্নেয়াস্ত্র কেবলমাত্র বি-২৫-এর “ফিউজলেজ”-এ ছিদ্র সৃষ্টি করতে সক্ষম ছিল। তবে ঐ বিষম গোলাগুলি ঘাবড়ে দিতে যথেষ্ট ছিল।

এই সময়ে, ১৯৪৪ সালের ২৪ এপ্রিল কুর্মিটোলায় একটি বিয়োগান্ত ঘটনা ঘটে যায়। দুই নার্স- সেকেন্ড লেফটেন্যান্ট অ্যান ক্লার্ক ও ফার্স্ট লেফটেন্যান্ট নেবিট সবেমাত্র কোলকাতা থেকে বি-২৫ করে কুর্মিটোলায় এসে নামেন, দৈবক্রমে দুই নার্স হাঁটা শুরু করেন- খেয়াল করেননি যে তাদেরকে বহন করে আনা বি-২৫-এর প্রপেলার তখনো পাক খেয়ে ঘোরা বন্ধ করেনি। একজন নার্স ঘটনাস্থলেই মারা যান, অন্যজনের হারগোড় মারাত্মকভাবে ভেঙে গুড়িয়ে যায়, দুদিন বাদে তাঁরও মৃত্যু ঘটে।

(চলবে)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৬২)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৬২)

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৬৩)

০৯:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫