০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: চ্যাম্পিয়ন পাবে ৫ কোটি ডলার, বাড়ছে সব দলের পুরস্কার দাপুটে জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ, শেষ ম্যাচেই নির্ধারিত হবে ভাগ্য জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর সেনা হেফাজতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রিকশা ছিনতাইয়ের সন্দেহে রাজবাড়ীতে চালককে হত্যা, মরদেহ উদ্ধার যশোরে তরুণ সাংবাদিকের মরদেহ উদ্ধার, মানসিক চাপে মর্মান্তিক পরিণতি মেক্সিকোতে আইনকে হাতিয়ার বানিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ গুরগ্রামে আটক ১৩ বাংলাদেশি নাগরিককে মালদায় পাঠাল পুলিশ, শুরু হচ্ছে ফেরত পাঠানোর প্রক্রিয়া নির্বাসিত মিয়ানমারের রাঁধুনিদের হাতে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে দেশটির খাবার ফেনীতে মহাসড়কে বাসচাপায় নারী নিহত, উদ্ধার করেও বাঁচানো গেল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘনঘটা-২: বর্ষার ছন্দে জমে উঠল নৃত্য উৎসব

গাজায় যুদ্ধবিরতি: আলোচনার জন্য মিশর যাচ্ছে হামাস প্রতিনিধিদল

  • Sarakhon Report
  • ০৯:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • 178

সারাক্ষণ ডেস্ক

হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে, একটি প্রতিনিধিদল সোমবার মিশরে গাজা যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবের প্রতিক্রিয়া জানাবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রবিবার (২৮ এপ্রিল)  এএফপিকে বলেন, খলিল আল-হায়্যার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধিদল আগামীকাল মিশরে পৌঁছবে। মিশরীয় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় ইসরায়েলি প্রস্তাবের প্রতিক্রিয়া জানাবে।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করার জন্য মধ্যস্থতাকারী মিশর, এই সপ্তাহে ইসরায়েলে তার নিজস্ব প্রতিনিধিদল পাঠিয়েছে।

মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র নভেম্বরে লড়াইয়ের এক সপ্তাহের বিরতির পর থেকে একটি নতুন গাজা যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করার  চেষ্টা করছে, যেখানে ইসরায়েলি কারাগারে বন্দী ২৪০ জন ফিলিস্তিনির জন্য ৮০ জন ইসরায়েলি জিম্মি বিনিময় হয়েছে।

এর আগে, কাতারের একজন প্রবীণ কর্মকর্তা ইসরায়েলি গণমাধ্যমের সাথে সাক্ষাত্কারে বলেন, ইসরায়েল ও হামাস উভয়কেই যুদ্ধবিরতি আলোচনায় “আরও প্রতিশ্রুতি এবং আরও গুরুত্ব” দেখানোর জন্য আহবান করেছেন। কারণ উভয় পক্ষের উপর এমন একটি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য চাপ তৈরি করা যেন তা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করবে এবং গাজায় প্রায় ৭ মাসব্যাপী যুদ্ধে সম্ভাব্য স্বস্তি নিয়ে আসবে।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: চ্যাম্পিয়ন পাবে ৫ কোটি ডলার, বাড়ছে সব দলের পুরস্কার

গাজায় যুদ্ধবিরতি: আলোচনার জন্য মিশর যাচ্ছে হামাস প্রতিনিধিদল

০৯:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪