০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
নজরহীন সমুদ্রতল, ঝুঁকিতে বিশ্বের ডিজিটাল ধমনি জোহরের হাড্ডাহাড্ডি লড়াই: কয়েকটি আসনই ঠিক করতে পারে পরবর্তী সরকার মে মাসে সড়ক দুর্ঘটনায় ৬২২ প্রাণহানি, সবচেয়ে ঝুঁকিতে মোটরসাইকেল এফবিসিসিআইর স্বাগত বাজেট, তবে রাজস্ব আদায় ও বাস্তবায়ন নিয়ে উদ্বেগ ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, অবতরণের সময় আগুন লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ৫; যুদ্ধবিরতি নিয়েও বাড়ছে অনিশ্চয়তা বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত: আগামী ৫০ বছরে আরও বিস্তৃত সহযোগিতার আশা চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, বালু ব্যবসার বিরোধের অভিযোগ হাম-সদৃশ উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, দেশে মোট প্রাণহানি বেড়ে ৬৪৮ এক ট্রিলিয়ন ডলারের মানুষ এবং পুঁজিবাদের নতুন বিশ্বাসব্যবস্থা

লবণবোঝাই ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: প্রাণ গেল বৃদ্ধের

  • Sarakhon Report
  • ০৩:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • 203

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজার সদরের খুরুশকুল এলাকায় লবণবোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মনির আহমদ (৬৫) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় অটোরিকশার চালক ও এক যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার খুরুশকুল-চৌফলদন্ডী আন্তঃসড়কের কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বায়ু-বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা ধাওয়া করে ওই ট্রাক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহত ব্যক্তি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খান ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে। তবে আহত অটোরিকশা চালক ও যাত্রীর তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করতে পারেননি বলে জানান পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের বায়ু-বিদ্যুৎ সংলগ্ন এলাকায় চৌফলদন্ডীমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা লবণবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত ও দুই জন আহত হয়। এসময় ট্রাক চালক পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা ধাওয়া করে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

আহতদের উদ্ধার করে  কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নজরহীন সমুদ্রতল, ঝুঁকিতে বিশ্বের ডিজিটাল ধমনি

লবণবোঝাই ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: প্রাণ গেল বৃদ্ধের

০৩:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪