০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার হুমকিতে নতুন বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় লিথুয়ানিয়ার নজিরবিহীন প্রস্তুতি হরমুজে তেল পরিবহনের নতুন কৌশল, খরচ বাড়ছে বহুগুণ প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে ফের উত্তেজনা গ্রিনল্যান্ডের নিরাপত্তায় নতুন সমীকরণ, আর্কটিকের দায়িত্ব নেবে ন্যাটো ইরান যুদ্ধ দ্রুত শেষের দাবি দুই রিপাবলিকান সিনেট প্রার্থীর, ট্রাম্পের অবস্থান থেকে দূরে সরে বার্তা পাইপলাইন হামলার পর উপসাগরীয় পথে সৌদির তেল রপ্তানি বাড়ছে গ্রিনল্যান্ডে নতুন দুই সামরিক ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, ডেনমার্কের সঙ্গে চুক্তি আজ ইসলামাবাদ ঘিরে কড়া নিরাপত্তা, পিটিআইয়ের মিছিলে যাচ্ছে ২০ হাজারের বেশি পুলিশ পিংক বাসে যাত্রী নেই, প্রতিদিন ৫০-৬০ হাজার টাকা লোকসান জাতিসংঘে তারেক রহমানের সংক্ষিপ্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নয়: হুমায়ূন কবির

টেকনাফের পাহাড় থেকে ছয় কৃষক অপহরণ, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষককে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সশস্ত্র পাহাড়ি ডাকাতদলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার সংলগ্ন পাহাড়ে এই অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কৃষিকাজে ব্যস্ত ছিলেন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের কয়েকজন কৃষক। এ সময় সশস্ত্র একটি ডাকাতদল পাহাড়ি এলাকা থেকে হঠাৎ এসে তাদের ঘিরে ফেলে এবং অস্ত্র দেখিয়ে ছয়জনকে জোরপূর্বক সঙ্গে নিয়ে যায়। ঘটনার পরপরই অপহৃতদের পরিবারের সদস্যরা বিষয়টি প্রশাসনকে জানান।

Dhakareport24.com | বাংলা নিউজ পোর্টাল

অপহৃত কৃষকরা হলেন ঝিমংখালী গ্রামের মো. জমির, মো. মুন্না, মো. মাহাত আলম, মো. রফিক, মো. মোজাহার এবং মোস্তাক আহমেদ। তারা সবাই নিয়মিত পাহাড়ি এলাকায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে পরিবার ও স্থানীয়দের দাবি।

ঝিমংখালী গ্রামের বাসিন্দা খায়রুল আমিন জানান, হোয়াইক্যং মিনাবাজারের পাশের পাহাড়ে কৃষিকাজ করতে যাওয়ার সময় সশস্ত্র ডাকাতরা আচমকা এসে কৃষকদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পাহাড়ে যাতায়াতে ভয়ে রয়েছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ছয়জন অপহৃত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার হুমকিতে নতুন বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় লিথুয়ানিয়ার নজিরবিহীন প্রস্তুতি

টেকনাফের পাহাড় থেকে ছয় কৃষক অপহরণ, আতঙ্কে স্থানীয়রা

০২:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬