০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা কারাগারে ইমরান খানকে হত্যা করা হচ্ছে—বাবার জীবন নিয়ে চরম শঙ্কায় দুই ছেলে ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্র দুর্বল, ইউক্রেনে বড় পদক্ষেপের সুযোগ দেখছে পুতিন: গোয়েন্দা রিপোর্ট বেসরকারি শিক্ষকদের অধিকার ও সুশাসনে নতুন উদ্যোগ, গঠিত হলো শিক্ষক অ্যালায়েন্স ভারতে প্যাকেটজাত খাবারে লাল সতর্কতা লেবেল, জনরোষের পর অবস্থান বদল সরকারের জলাশয়ের নাম বদলে ট্রাম্পের উদ্যোগে ধাক্কা, মার্কিনদের আগ্রহ নেই: সিএনএনের তথ্য বিশ্লেষক পেনসিলভানিয়ায় ভয়াবহ হাম ছড়িয়ে পড়ছে, ঝুঁকিতে টিকাদান-অযোগ্য শিশুরা নেপালে বন্যার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা:আগাম সতর্কতার সীমাবদ্ধতা ইরান ছয় মাস পরও অটুট, যুদ্ধের লক্ষ্য পূরণে ব্যর্থ যুক্তরাষ্ট্র জিন কেটে চিরতরে উচ্চ কোলেস্টেরল দূর করার আশায় বিজ্ঞানীরা

নোবেলজয়ী নার্গেস মোহাম্মদির বিরুদ্ধে নতুন সাজা, আরও সাত বছরের বেশি কারাবাস

ইরানের মানবাধিকার কর্মী ও শান্তিতে নোবেলজয়ী নার্গেস মোহাম্মদিকে আবারও দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে। তিন দশকের বেশি সময় ধরে নারীর অধিকার ও মৃত্যুদণ্ড বিলোপের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া এই কর্মীকে নতুন করে সাড়ে সাত বছরের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত।

নতুন সাজার ঘোষণা ও কারাগারের অবস্থা

সমর্থক সংগঠনের তথ্য অনুযায়ী, ৫৩ বছর বয়সী মোহাম্মদি এক সপ্তাহের অনশন শেষে কারাগার থেকেই তাঁর আইনজীবীকে ফোনে জানান যে তিনি শনিবার নতুন সাজা পেয়েছেন। কয়েক সপ্তাহ সম্পূর্ণ একাকী অবস্থায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর সংক্ষিপ্ত এই কথোপকথনের সুযোগ পান তিনি। বর্তমানে তাঁকে মাশহাদের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে।

Iran's Nobel winner Narges Mohammadi faces a new prison term of more than  seven years

গ্রেপ্তার ও অভিযোগের পটভূমি

গত ডিসেম্বরের শেষ দিকে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে ভিন্নমত দমনে কঠোর অবস্থান নেয় তেহরান। ১২ ডিসেম্বর সন্দেহজনক মৃত্যুর শিকার আইনজীবী খসরু আলিকোরদির সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ করা হয়, স্মরণসভায় তিনি উসকানিমূলক মন্তব্য করেছেন এবং উপস্থিত মানুষকে শৃঙ্খলা ভঙ্গকারী স্লোগান দিতে উৎসাহিত করেছেন।

সাজার বিস্তারিত

রায়ে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে ছয় বছরের কারাদণ্ড এবং সরকারের বিরুদ্ধে প্রচারণার অভিযোগে আরও দেড় বছরের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি দুই বছরের জন্য অভ্যন্তরীণ নির্বাসন ও সমান মেয়াদের ভ্রমণ নিষেধাজ্ঞা ও আরোপ করা হয়েছে।

Iran sentences Nobel laureate Mohammadi to seven more years in prison

নোবেলজয়ী এক প্রতীকী কণ্ঠ

কারাগারে বন্দি অবস্থায় ই ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মোহাম্মদি। ইরানে নারীর অধিকার প্রতিষ্ঠা ও মৃত্যুদণ্ড বিলোপ আন্দোলনে তাঁর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক স্বীকৃতি পেয়েছে। নতুন সাজা ঘোষণার ঘটনায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের পাঁচতারা হোটেল থেকে সুপ্রা, সিভিক ও মিয়াটা জব্দ, আমদানির পথ খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা

নোবেলজয়ী নার্গেস মোহাম্মদির বিরুদ্ধে নতুন সাজা, আরও সাত বছরের বেশি কারাবাস

০১:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬