১২:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
উপসাগরীয় দেশ থেকে পাকিস্তানে টাকা পাঠানো হবে আরও সস্তা ও দ্রুত, কমতে পারে ‘হাওলা’ হিউম্যানয়েড রোবটের উন্মাদনায় লাগাম চীনের, আইপিওতে এখন কঠিন পরীক্ষার মুখে কোম্পানিগুলো গার্মেন্টস কারখানা ঠান্ডা রাখার বিনিয়োগ, ৪ বছরেই উঠতে পারে খরচ গণহত্যা থেকে বেঁচে ওঠা রোহিঙ্গা তরুণের লড়াই, রাষ্ট্রহীনতা পেরিয়ে নতুন স্বপ্ন হুথি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি রাজশাহী স্টেশনে রাতভর তাণ্ডব, ট্রেন চলাচল বন্ধ—ভোগান্তিতে হাজারো যাত্রী আমেরিকা-চীনের গল্পের লড়াই: বিশ্বকে কে বেশি বিশ্বাসযোগ্য গল্প শোনাতে পারে? ইথিওপিয়ার সমুদ্রপথের সন্ধান: হর্ন অব আফ্রিকায় বদলে যেতে পারে শক্তির সমীকরণ পাকিস্তান-তুরস্ক-সৌদি প্রতিরক্ষা সমীকরণ: পশ্চিম এশিয়ায় ভারতের কৌশলের সামনে নতুন পরীক্ষা মেঘনায় গোসল করতে নেমে যমজ দুই ভাইসহ ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

অমৃতা সিং সম্পর্কে এ কি বললেন অভিনেতা দীপক তিজোরি

  • Sarakhon Report
  • ০৮:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • 147

সারাক্ষণ ডেস্ক

বলিউড অভিনেতা ও পরিচালক দীপক তিজোরী । আশিকী,কাভি হাঁ কাভি না,খিলাড়ী, বাদশা,গোলাম, জো জিতা ভোহি সিকান্দার সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি তার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।দীপক তিজোরি সাক্ষাৎকারে বলেছিলেন যে ,অভিনেত্রী অমৃতা সিং তার প্রাক্তন স্বামী সাইফ আলী খানকে তার একটি ছবিতে ক্যামিও করতে বাঁধা দিয়েছিলেন। অভিনেতা দীপক তিজোরি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।

দীপক তিজোরি বলেন , আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার সিনেমা ‘পেহলা নেশাতে’ অভিনয়ের জন্য এতো তারকাদের কিভাবে পেয়েছেন ।আমি উওরে বলেছি ,আমরা সবাই বন্ধু । আমরা একে অপরকে যতটুকু সম্ভব সাহায্য করে থাকি। তারপর আমি বললাম সাইফ যখন আমার সিনেমার শুটিং এর জন্য বের হচ্ছিল তখন অমৃতা সাইফকে জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছেন,তখন সাইফ উওরে বলে দীপকের সিনেমার শুটিং-এ । অমৃতা বলেন ,আমরা কখনই আমাদের অন্য অভিনেতাদের সমর্থন করিনি। সত্যিই তোমাদের মধ্য দারুণ বন্ধুত্ব রয়েছে ।

অভিনেতা দীপক তিজোরি আরো বলেন, কিন্তু আমার বক্তব্য মিডিয়াতে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে । আমি কখনই বলিনি অমৃতা সিং সাইফকে আমার সিনেমার শুটিংয়ে আসতে বাঁধা দিয়েছেন।

অমৃতা সিং সম্পর্কে দীপক বলেন ,  অমৃতা একজন ভালো মনের মানুষ এবং একজন চমৎকার নারী।একজন অভিনেতা হিসেবে তিনি যতটুকু সম্ভব সবাইকে সাহায্য করার চেষ্টা করেছেন। তার প্রথম সিনেমা বেতাব মুক্তি পাওয়ার পর আমি সেই সিনেমা একশবার দেখেছি।

মহেশে ভাটের আশিকী সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেতা দীপক তিজোরির। আশিকী সিনেমাতে নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা। ২০১৬ সালে রণদীপ হুদা অভিনীত ‘দো লাফজন কি কাহানি’ সিনেমাটি তিনি পরিচালনা করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

উপসাগরীয় দেশ থেকে পাকিস্তানে টাকা পাঠানো হবে আরও সস্তা ও দ্রুত, কমতে পারে ‘হাওলা’

অমৃতা সিং সম্পর্কে এ কি বললেন অভিনেতা দীপক তিজোরি

০৮:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪