০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের তথ্য সংগ্রহ ঘিরে নতুন উদ্বেগ, জোরালো হচ্ছে বিতর্ক যুক্তরাষ্ট্রে কমছে সহিংস অপরাধ, স্বস্তি ফিরছে শহরগুলোতে সাবেক রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটের সামনে গাড়িচাপায় ৮২ বছরের নারী নিহত, বিচারের দাবিতে পরিবার ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৪৩ সিলেটে গাছ থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত মুম্বাইয়ের গল্পে গুলজারের ৭৬ বছর: যে শহর এক কিশোর অভিবাসীকে কবি বানিয়েছে পাঁচ বইয়ে পাঁচ ভুবনের যাত্রা, ইতিহাস থেকে ভবিষ্যৎ—পাঠকের জন্য নতুন পাঁচ ঠিকানা সৌদি আরবকে পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণে ছাড়, দক্ষিণ কোরিয়ার প্রশ্ন—‘আমাদের নয় কেন?’ ছোট ফ্ল্যাটে বড় স্বপ্ন, অবসরে ঘর সাজাতে লাখ লাখ টাকা খরচ

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে, জানালেন শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে কে শপথ পড়াবেন, তা পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রীয়াজ বলেন, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে জনগণ স্পষ্টভাবে সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। এই ফলাফলে দেখা যায়, বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চান না বা স্থিতাবস্থা বজায় রাখতে চান না। তারা পরিবর্তন এবং রাষ্ট্রব্যবস্থায় সংস্কারের জন্য রায় দিয়েছেন।

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ভাষ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার ‘হ্যাঁ’ ভোটে অংশগ্রহণ করেছেন। নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী, মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ৬০.৮৪ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা কাস্ট করা মোট ভোটের ৬৮.০৬ শতাংশ। ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন, যা কাস্ট করা ভোটের প্রায় ৩১ শতাংশ।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ভোটারদের ৬০ শতাংশেরও বেশি গণভোটে অংশগ্রহণ করেছেন, যা জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এক শতাংশ বেশি।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের তথ্য সংগ্রহ ঘিরে নতুন উদ্বেগ, জোরালো হচ্ছে বিতর্ক

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে, জানালেন শফিকুল আলম

০৩:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬