০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের তথ্য সংগ্রহ ঘিরে নতুন উদ্বেগ, জোরালো হচ্ছে বিতর্ক যুক্তরাষ্ট্রে কমছে সহিংস অপরাধ, স্বস্তি ফিরছে শহরগুলোতে সাবেক রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটের সামনে গাড়িচাপায় ৮২ বছরের নারী নিহত, বিচারের দাবিতে পরিবার ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৪৩ সিলেটে গাছ থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত মুম্বাইয়ের গল্পে গুলজারের ৭৬ বছর: যে শহর এক কিশোর অভিবাসীকে কবি বানিয়েছে পাঁচ বইয়ে পাঁচ ভুবনের যাত্রা, ইতিহাস থেকে ভবিষ্যৎ—পাঠকের জন্য নতুন পাঁচ ঠিকানা সৌদি আরবকে পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণে ছাড়, দক্ষিণ কোরিয়ার প্রশ্ন—‘আমাদের নয় কেন?’ ছোট ফ্ল্যাটে বড় স্বপ্ন, অবসরে ঘর সাজাতে লাখ লাখ টাকা খরচ

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে গুলি বর্ষণ, আহত ছয়জন

নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ধানাইদহ পূর্বপাড়া এলাকায় শুরু হওয়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনায় কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয় এবং কয়েকটি বাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। সারাক্ষণ রিপোর্ট।

ঘটনার সূত্রপাত

স্থানীয়রা জানান, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচনী ভোট সংক্রান্ত বিষয় নিয়ে জামায়াত কর্মী সাব্বিরকে স্থানীয় বিএনপি নেতা ও কর্মীরা মারধর করেন। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা আসাব সরকারকে জামায়াত কর্মীরা আক্রমণ করেন। এরপর দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার ও নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হন। আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও যৌথবাহিনীর প্রতিক্রিয়া

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যৌথবাহিনী টহল দিচ্ছে। সারাক্ষণ রিপোর্ট।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের তথ্য সংগ্রহ ঘিরে নতুন উদ্বেগ, জোরালো হচ্ছে বিতর্ক

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে গুলি বর্ষণ, আহত ছয়জন

০৭:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬