০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিশ্বের সংকটের কেন্দ্রে কি এক ব্যক্তির রাজনীতি? স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে? যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের তথ্য সংগ্রহ ঘিরে নতুন উদ্বেগ, জোরালো হচ্ছে বিতর্ক যুক্তরাষ্ট্রে কমছে সহিংস অপরাধ, স্বস্তি ফিরছে শহরগুলোতে সাবেক রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটের সামনে গাড়িচাপায় ৮২ বছরের নারী নিহত, বিচারের দাবিতে পরিবার ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৪৩ সিলেটে গাছ থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত মুম্বাইয়ের গল্পে গুলজারের ৭৬ বছর: যে শহর এক কিশোর অভিবাসীকে কবি বানিয়েছে পাঁচ বইয়ে পাঁচ ভুবনের যাত্রা, ইতিহাস থেকে ভবিষ্যৎ—পাঠকের জন্য নতুন পাঁচ ঠিকানা

শহীদ মিনারে ফুল দিতে বাধা: বিএনপির উদ্দেশে রুমিন ফারহানার কঠোর বার্তা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। শুক্রবার রাত ১২টার সময় সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীর হামলার শিকার হন তিনি। এ ঘটনার পর তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি যদি এখনই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করে, তবে এর পরিণতি ভয়াবহ হবে।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথমে ফুল দেওয়ার অধিকার তার থাকলেও বিএনপির নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। তিনি জানান, তাকে একপাশে ঠেলে ফেলার চেষ্টা করা হয়। তিনি এ ঘটনার পেছনে ‘পুরোপুরি পূর্বপরিকল্পিত’ এবং ‘ভয়ংকর হিংস্রতা’ থাকার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় এসেছে। দলের নেতা-কর্মীরা যদি এখন উশৃঙ্খল আচরণ বন্ধ না করে, দল ও সরকারের ভাবমূর্তির ক্ষতি হবে। নির্বাচনে পরাজিত হওয়া এবং ব্যবসায়িক ব্যর্থতার অভিশাপ থেকে কিছু নেতাকর্মী এই হামলা চালিয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

ঘটনার সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। উত্তেজনা বাড়লে তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে রুমিন ফারহানার সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টার মধ্যে অবরোধ তুলে নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

বিশ্বের সংকটের কেন্দ্রে কি এক ব্যক্তির রাজনীতি?

শহীদ মিনারে ফুল দিতে বাধা: বিএনপির উদ্দেশে রুমিন ফারহানার কঠোর বার্তা

০৫:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬