১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
জাপানের লড়াকু ড্র, নেদারল্যান্ডসকে রুখে বিশ্বকাপে আত্মবিশ্বাসী সামুরাই ব্লু রামিসা হত্যা মামলায় প্রাণভিক্ষা চাইলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শূন্য পাতার ভয় কাটিয়ে ইন্দোনেশিয়ায় গাইডেড জার্নালের উত্থান জাপানে সার সংকটের আশঙ্কা, বাড়ছে কৃষি ব্যয় স্ট্রিমিংয়ে রাজত্ব, কনসার্টে শূন্যতা? দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগীত বাজারে ইন্দোনেশিয়ার নতুন ধাঁধা ইউরোপের নতুন বার্তা: যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এগোতে চায় মিত্ররা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বৈদ্যুতিক গাড়ি: ভবিষ্যতের শক্তি নির্ধারণ করবে গুরুত্বপূর্ণ খনিজ ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে ক্ষুব্ধ ইসরাইল, চাপে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ তিন চাকার যানবাহন মহাসড়কে নয়, আসছে কঠোর নীতিমালা

টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চট্টগ্রাম-খুলনায় ভোগান্তি, দ্বিতীয় দিনেও দুর্ভোগ

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দ্বিতীয় দিনের মতো চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রাম নগরীর বাসিন্দারা। বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো বাতাসে নগরীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানি ও আবর্জনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

 নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে দুর্ভোগ

মঙ্গলবারের ভারী বৃষ্টিতে ডুবে যাওয়া এলাকার পানি পুরোপুরি না নামায় বুধবারও প্রবর্তক মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, জামালখান, হালিশহরসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। পর্যাপ্ত যানবাহন না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

সংসদে দুঃখ প্রকাশ, কাজের আশ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত জীবনী | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সংসদ অধিবেশনে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সমস্যা নিরসনে কাজ চলছে। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রাম সফর করে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বর্ষার আগে খাল সংস্কারের কাজ শেষ করার আশ্বাস দেন।

 বাসিন্দাদের ক্ষোভ: সুফল মিলছে না উদ্যোগে

চকবাজার এলাকার বাসিন্দা মো. হোসেন বলেন, সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়।

অফিসগামী শিমলা ইসলাম অভিযোগ করেন, জলাবদ্ধতা নিরসনে নিয়মিত অভিযান চালানো হলেও বাস্তবে কোনো সুফল পাচ্ছেন না নগরবাসী।

মেয়রের ক্ষমা প্রার্থনা

পরিস্থিতি পরিদর্শনে গিয়ে নগরবাসীর কাছে ক্ষমা চান চসিক মেয়র। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে কাজ চললেও সাম্প্রতিক পরিস্থিতির জন্য তারা দুঃখিত।

দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরী, ভোগান...

খুলনায় দুই ঘণ্টার বৃষ্টিতেই ডুবে যায় সড়ক

অন্যদিকে খুলনায় মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে নগরীর অধিকাংশ সড়ক ও নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যায়। টুটপাড়া, খালিশপুর, বাস্তুহারা এলাকা, দিলখোলা রোডসহ বিভিন্ন এলাকায় দীর্ঘসময় পানি জমে ছিল।

 কুমিল্লায় এসএসসি পরীক্ষায় বিঘ্ন

কুমিল্লা নগরীতেও ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ঈশ্বর পাঠশালা কেন্দ্রের কয়েকটি কক্ষে পানি উঠে গেলে এসএসসি পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। পরে ওই কক্ষগুলো অন্যত্র স্থানান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

জাপানের লড়াকু ড্র, নেদারল্যান্ডসকে রুখে বিশ্বকাপে আত্মবিশ্বাসী সামুরাই ব্লু

টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চট্টগ্রাম-খুলনায় ভোগান্তি, দ্বিতীয় দিনেও দুর্ভোগ

০৪:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬