১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
বড় ক্লাসের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থী, বদলাতে হবে শিক্ষার পদ্ধতি গ্যাস স্টেশনে বসল বিয়ের আসর, তিন পোশাকে চমকে দিলেন ড্রামার কনে ট্রাম্পের মানচিত্রে ‘মার্কিন’ আইসল্যান্ড, ক্ষুব্ধ রেইকিয়াভিক তলব করল মার্কিন রাষ্ট্রদূত এনভিডিয়া–হাগিং ফেস চুক্তিতে বদলে যেতে পারে প্রতিষ্ঠানের এআই কৌশল মেয়ের জন্মের স্মৃতি ধরে রাখতে টেলর সুইফটের প্রিয় গয়না-শিল্পীর অনন্য আংটি ১০–৩০ কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসীর মর্মান্তিক মৃত্যু মক্কা প্রতিরক্ষা চুক্তি: মিসরের সামনে যোগ দেওয়ার চেয়েও বড় প্রশ্ন কাঁচা সবুজ টমেটো সংরক্ষণ করুন শীতের জন্য, সহজেই তৈরি করুন মজাদার আচার ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করল মিসর

টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য আটক: অস্ত্র-গুলি উদ্ধার

  • Sarakhon Report
  • ০২:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • 130

শীর্ষ অপহরণকারী মোর্শেদ

জাফর আলম, কক্সবাজার :
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার শিলখালী পাহাড় থেকে শীর্ষ অপহরণকারী মোর্শেদকে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ মে) রাত ৯ টার দিকে টেকনাফের বাহারছড়ার শিলখালীর গহীন পাহাড় থেকে তাকে আটক করা হয়। আটক মোর্শেদ আলম (২১) টেকনাফের বাহারছড়া এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ছমি উদ্দিন।তিনি জানান, দীর্ঘদিন ধরে মোর্শেদ অপহরণ, ও ডাকাতির সঙ্গে জড়িত। অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া (সার্কেল) রাসেল এর দিকনির্দেশনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ছমি উদ্দিনের নেতৃত্বে এসআই দস্তগীর হোসাইন, এসআই ইছমাঈল,এএসআই শেখ মাহমুদুল হাচানসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় দুইটি দেশীয় তৈরী অস্ত্র ও এক রাউন্ড তাজা গুলিসহ ৮ মামলার পলাতক আসামী মোর্শেদ বাহিনীর প্রধান ডাকাত মোর্শেদকে গ্রেফতার করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, মোর্শেদ ডাকাত পাহাড়ে গড়ে তুলেছে এক বিশাল অপহরণ সিন্ডিকেট।

তার নেতৃত্বে ১০ জন কৃষক ও পল্লি চিকিৎসক জহির উদ্দিনকে অপহরণ করে আলোচনার সৃষ্টি হয় এলাকায়। তার বিরুদ্ধে অস্ত্র,ডাকাতি, অপহরণসহ ৮ টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থাকে গ্রেফতারপূর্বক তার দেওয়া তথ্য মতে তার বসতবাড়ি শীলখালী এলাকার পাহাড়ী পাদদেশের বাড়ি থেকে অস্ত্রসমূহ পুলিশ উদ্ধার করে।ইন্সপেক্টর ছমি উদ্দিন আরও জানান, অন্যান্য অপরাধীদের ধরতে তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

বড় ক্লাসের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থী, বদলাতে হবে শিক্ষার পদ্ধতি

টেকনাফে অপহরণকারী চক্রের সদস্য আটক: অস্ত্র-গুলি উদ্ধার

০২:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪