১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
আইনজীবীদের জন্য জেমিনি এআই প্ল্যাটফর্ম সম্প্রসারণ করল গুগল ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের দূতাবাসগুলোতে কূটনীতিক ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের

ফরিদপুর এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে ট্রাকের চাকা মেরামতের সময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার ভোরে বাগাইল টোল প্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়ার বাসিন্দা ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইউসুফ আলী পেশায় ট্রাকচালক ছিলেন।

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

পুলিশ জানায়, ভাঙ্গামুখী পণ্যবোঝাই একটি ট্রাকের চাকা পথে পাংচার হয়ে যায়। পরে ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাশে থামিয়ে ইউসুফ আলী ও তার ছেলে চাকা মেরামতের কাজ শুরু করেন।

ভোর সাড়ে ৪টার দিকে একটি দ্রুতগতির বাস সেখানে এসে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে শিবচর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের | সংবাদ

শিবচর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার সময় তারা ট্রাকের চাকা মেরামত করছিলেন। এ সময় দ্রুতগতির বাসটি তাদের চাপা দেয়।

বাস শনাক্তে চেষ্টা চলছে

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

আইনজীবীদের জন্য জেমিনি এআই প্ল্যাটফর্ম সম্প্রসারণ করল গুগল

ফরিদপুর এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

০২:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬