১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
আইনজীবীদের জন্য জেমিনি এআই প্ল্যাটফর্ম সম্প্রসারণ করল গুগল ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের দূতাবাসগুলোতে কূটনীতিক ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের

কুষ্টিয়ায় নিখোঁজ তিন স্কুলছাত্র দুই দিন পর উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রকে দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে খোকসা উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়। সারাক্ষণ রিপোর্ট

উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলো সামিউল আলিম শাওন (১৩), শামীম (১২) ও তালহা (১২)। তারা কুমারখালীর বুজরুক দুর্গাপুর গ্রামের দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত ১৪ মে তিন বন্ধু একসঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। নিখোঁজ শিশুদের ছবি দ্রুত ভাইরাল হলে বিভিন্ন এলাকায় খোঁজ শুরু হয়।

inbound7049898708425768437

ট্রেনে দেখে চিনতে পারেন যুবকেরা

শুক্রবার রাতে রাজবাড়ীর কালুখালী এলাকা থেকে ট্রেনে ফেরা কয়েকজন যুবক ঢাকা থেকে খুলনাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তিন শিশুকে দেখতে পান। ট্রেনটি খোকসা উপজেলার শাপাখিয়া এলাকা অতিক্রম করার সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির সঙ্গে মিলিয়ে শিশুদের শনাক্ত করেন।

পরে ওই যুবকেরা দ্রুত শিশুদের পরিবারের সদস্যদের খবর দেন। একই সঙ্গে তারা খোকসা রেলস্টেশনে তিন শিশুকে নামাতে সহায়তা করেন।

খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

কৌতূহল থেকেই বাড়ি ছাড়ে

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, তিন শিশু কৌতূহলবশত বাড়ি থেকে বের হয়েছিল। তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয়দের সহযোগিতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ার কারণে শিশুদের খুঁজে পেতে সুবিধা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নিখোঁজ শিশুদের ফিরে পাওয়ায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে। দুই দিন ধরে উৎকণ্ঠার মধ্যে থাকা স্বজনরা শিশুদের ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

আইনজীবীদের জন্য জেমিনি এআই প্ল্যাটফর্ম সম্প্রসারণ করল গুগল

কুষ্টিয়ায় নিখোঁজ তিন স্কুলছাত্র দুই দিন পর উদ্ধার

০২:২৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬