০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
তামিলনাড়ুতে শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ, মিনিটেই প্রত্যাহার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা এখনও অধরা দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজা ও দাফনের সিদ্ধান্ত কলকাতায় হোটেলে নিহত বাংলাদেশিরা সকলে গিয়েছিলেন চিকিৎসার জন্য মেধাবী বিজ্ঞানীদের টানতে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, বদলে যাচ্ছে আকর্ষণের কেন্দ্র কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ নিহত ৯ ফুরিয়ে আসছে এলএনজি মজুত, ২০ আগস্টের কার্গোর অপেক্ষায় মহেশখালী যুক্তরাষ্ট্রের বৃহত্তম জলাধারগুলো শুকিয়ে যাচ্ছে, গভীর সংকটে কলোরাডো নদী কেমব্রিজে নিয়োগ নিয়ে গুরুতর প্রশ্ন, জেসন আরডের মৃত্যুর পর বাড়ছে তদন্তের দাবি তুরস্কের কুর্দি সমঝোতার পরীক্ষা: বন্দুকের বদলে কি রাজনীতিই হতে পারে সমাধান?

পাবনায় ৪০ শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান, বিষাক্ত পদার্থের সন্দেহ তদন্ত শুরু

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন মঙ্গলবার হঠাৎ করে অন্তত ৪০ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। আক্রান্তদের বেশিরভাগই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রী। ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, বাকিরা স্থানীয় ডিসপেন্সারিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন জানান, সকালের শরীরচর্চার পর ক্লাস শুরু হলে প্রথমে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের দেখে অন্যরাও একের পর এক জ্ঞান হারাতে শুরু করে। তাৎক্ষণিকভাবে ক্লাস বন্ধ করে অসুস্থদের চিকিৎসকের কাছে পাঠানো হয়। দুটি শ্রেণিকক্ষে তীব্র গন্ধ পাওয়ার বিষয়টি রহস্য আরও গভীর করেছে। অভিভাবকরা বিদ্যালয়ের পরিবেশ অস্বাস্থ্যকর ও নিরাপত্তাহীন বলে অভিযোগ করেছেন।

বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নিলা জানিয়েছেন, তীব্র গরম বা খাদ্যে বিষক্রিয়া কারণ হতে পারে, তবে পরীক্ষা ছাড়া নিশ্চিত বলা সম্ভব নয়। উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

জনপ্রিয় সংবাদ

তামিলনাড়ুতে শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ, মিনিটেই প্রত্যাহার

পাবনায় ৪০ শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান, বিষাক্ত পদার্থের সন্দেহ তদন্ত শুরু

০৬:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬