১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
দক্ষিণ এশিয়ায় নেপাল কি সত্যিই ভূরাজনৈতিক ভারসাম্যের কেন্দ্র হতে পারবে? বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীদের পড়াশোনা, দিনে ১২ ঘণ্টা লোডশেডিং ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪৭, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট সুদ কমার মূল্য দিচ্ছেন সঞ্চয়কারীরা মালদ্বীপের সামুদ্রিক গবেষণা: সমুদ্রের মালিকানা যখন জ্ঞানের মালিকানায় রূপ নেয় বাজারকে অমান্য করে অর্থনীতি চালানো যায় না অব্যবহৃত জলাশয় বেকার তরুণদের ব্যবহারে দেওয়ার উদ্যোগ, মৎস্য খাতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা নওগাঁয় লোডশেডিংয়ে বিপর্যস্ত শিল্প-সেচ, কমছে চালকলের উৎপাদন

উইকিতেই রাজ-বুবলীর বিয়ে!

  • Sarakhon Report
  • ০২:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • 176

সারাক্ষণ প্রতিবেদক

ঢালিউডের দুই জনপ্রিয় তারকা শরিফুল রাজ ও শবনম বুবলীকে বিয়ে করিয়ে দিয়েছে উইকিপিডিয়া! যেখানে বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তি এবং বিভিন্ন মাধ্যমের তারকা ব্যক্তিদের যাবতীয় তথ্যাদি লিপিবদ্ধ থাকে, সেই উইকিপিডিয়ার তথ্যেই সম্প্রতি দেখা যায় বুবলীকে বিয়ে করেছেন রাজ!

গত শনিবার রাজের নামের উইকিপিডিয়াতে ঢুকে দেখা যায়, গত ১৩ মে তিনি বুবলীকে বিয়ে করেছেন। বৈবাহিক তথ্যটির অপশনের জায়গায় রাজের স্ত্রীর তালিকায় প্রাক্তন পরীমনির পরই বুবলীর নামটি জ্বলজ্বল করছে।

একই দিন একই তথ্য মেলে বুবলীর প্রোফাইলেও। তার বৈবাহিক তথ্যের জায়গায় প্রাক্তন স্বামী শাকিব খানের পর রাজের নামটি উল্লেখ করা আছে। তারিখ ওই একই, ১৩ মে। অর্থাৎ, ওই দিনে শরীফুল রাজকে বিয়ে করেছেন বুবলী।

তবে খবরটি একেবারেই সত্য নয়। কারণ, যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন-বিয়োজন করতে পারেন যে কোনো সময়। সবশেষ তাই হয়েছে।বর্তমানে গতকাল (২৭ মে) রাজ-বুবলী দুজনের উইকিপিডিয়া থেকেই সম্পর্কের বিষয়টি মুছে ফেলা হয়েছে।

এমনিতেই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ঝামেলায় আছেন রাজ-বুবলী। কয়েক মাস আগেই পরীমিণির সঙ্গে ডিভোর্স হয়েছে রাজের। বুবলীও শাকিব খানের জীবন-সংসারের বাইরে। তার মধ্যে এমন কান্ড কে বা কারা করল, তা অবশ্য জানা যায়নি।প্রসঙ্গত রোজার ঈদে মুক্তি পেয়েছে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’ সিনেমাটি।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ এশিয়ায় নেপাল কি সত্যিই ভূরাজনৈতিক ভারসাম্যের কেন্দ্র হতে পারবে?

উইকিতেই রাজ-বুবলীর বিয়ে!

০২:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪