১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
কর্ণাটকে ভোটার তালিকা যাচাই নিয়ে নতুন বিতর্ক, অনিয়মের অভিযোগে তদন্ত চাইল বিরোধী জোট ইরানের অটুট সভ্যতা ও চার হাজার বছরের সাইপ্রাস গাছ সংগঠন নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের জবাব, বিদ্রোহী শিবিরের দাবি সম্পূর্ণ খারিজ ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত, স্তন ক্যানসারের ওষুধে বড় সাফল্যের আশা আজ পর্যন্ত সবচেয়ে প্রাচীন কোয়াসার আবিষ্কার, মহাবিশ্বের শৈশব নিয়ে নতুন রহস্য ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস: নিহত ২, নিখোঁজ ৭; ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা দামেস্কে বিস্ফোরণে কেঁপে উঠল হোটেল এলাকা, সফরে থাকা ফরাসি প্রেসিডেন্ট নিরাপদ ঘরের সৌন্দর্যে নতুন মাত্রা, প্রিমিয়াম সাজসজ্জার পণ্য কেনার আগে যা জানা জরুরি এমআরএনএ টিকা নিয়ে বড় স্বস্তি, কোটি কোটি ডোজের তথ্য বিশ্লেষণে নিরাপত্তার প্রমাণ আরও জোরালো জীবনযাত্রার ব্যয় বাড়তেই জাকার্তায় ট্রান্সজাকার্তা বাসভাড়া বাড়ানোর প্রস্তাবে যাত্রীদের উদ্বেগ

ঈদে নতুন গান নিয়ে ফাহমিদা নবী

  • Sarakhon Report
  • ০৪:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • 103

সারাক্ষণ প্রতিবেদক 
আগামী ঈদে প্রকাশের জন্য নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। গানের কথা এমন, ‘ সেদিনও মেুখর ছিলো শব্দহীন কথারা, শুধু তোমাতে আমাতে কখনো তুখোড় ঝর হয়ে কখনো শ্রাবণধারা’।

এমন কথার গানটি লিখেছেন ফারজানা রহমান। গানটির সুর করেছেন ফাহমিদা নবী নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন,‘ ফারজানা রহমানের গানের কথা আমার এতো বেশি ভালোলেগে যায় যে মনের ভেতর থেকেই সুর চলে আসে। কী সুন্দর কথা গানের। মন ভরে যায়। ধন্যবাদ ফারজানা রহমানকে এতো চমৎকার গীতিকবিতা লেখার জন্য।

আমার বারবার একটা কথাই মনে হচ্ছিলো যে ফারজানা চমৎকার অনুভব নিয়ে গানটি লিখেছে। তবে আমার করা সুরটা কেমন হয়েছে এটা শ্রোতারা ভালো বলতে পারবেন। সজীব সবসময়ের মতো মন দিয়ে ভালোবেসে কাজটি করেছে। আসলে ভালোবাসা থাকলে যেকোনো কাজ মন ছোঁয়া হয়। সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো, গানটি প্রকাশ পেলে যেন মন দিয়ে গানটি শোনেন। আশা করছি ভালোলাগবে সবার।’

এদিকে ফাহমিদা নবীর ভয়েজ গ্রমিং স্কুল ‘কারিগরী’ থেকে শিগগিরই তার লেখা ও সুরে শাকিল, শাম্মী, শাকিলা, পিলু, ফাল্গুনী, সোহেল, ফাহমিদা’র কন্ঠে মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন। ফাহমিদা নবী জানান, এবারের ঈদেই একে একে ‘আনমোল প্রেজেন্টস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। সবগুলো গানেরই সঙ্গীতায়োজন করেছেন প্রয়াত বর্ণ চক্রবর্ত্তী।

জনপ্রিয় সংবাদ

কর্ণাটকে ভোটার তালিকা যাচাই নিয়ে নতুন বিতর্ক, অনিয়মের অভিযোগে তদন্ত চাইল বিরোধী জোট

ঈদে নতুন গান নিয়ে ফাহমিদা নবী

০৪:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪