০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা, রহস্যে পুলিশ শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ চায় ডিকেসিসিআই, ঋণপ্রবাহে বেসরকারি খাতের সংকট তীব্র গরমে ব্যায়াম করবেন যেভাবে, শরীর থাকবে ঠান্ডা ও নিরাপদ শিশুদের মস্তিষ্কে পর্দার অতিরিক্ত সময়ের আসল প্রভাব কতটা? সামরিক পদক সম্মানের প্রতীক, প্রদর্শনের অলংকার নয় সৌদিয়ার আন্তর্জাতিক ফ্লাইটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, ডিসেম্বর পর্যন্ত ভ্রমণে বড় সুযোগ প্রতিদিন ৫০ গ্রাম আঁশ খেয়ে অন্ত্র সুস্থ রাখেন এই পুষ্টিবিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাখ্যা শুনে মানুষ কি নিজের চিন্তার ক্ষমতা হারাচ্ছে? অবহেলিত পরিচ্ছন্নতা কর্মী; আমলা তোষন; বঙ্গভবনের শপথ অনুষ্ঠান তপ্ত ব্রিটেনের ভবিষ্যৎ কি শীতল থাকবে জলবায়ুবান্ধব ঘরেই?

লখিন্দরদেশ

দেশের নাম লখিন্দর
আঁচলে ঢেকে রাখে তাকে বেহুলা
কালনাগিনী ঢোকে নিশিরাতে।
নীল বিষে মাঝে মাঝে
হৃদস্পন্দন থেমে যায়
খসে পড়ে লখিন্দরদেশের
চর্মমাংস একে একে।
এ শুধু একবার নয়
সেই জন্মকাল থেকে।
নীল বিষে ভরা এ লখিন্দরকে
নিয়ে বেহুলা ভেসে
চলে মরণকে করে আলিঙ্গন বার বার
দিনের আলো ও গভীর কালো রাত মাথায় নিয়ে।

নীল বিষে যখনই অসাড় হয় লখিন্দরদেশ
তখন দেশের ঘাসফুলপাখি রাতের
শেষের শুকতারাটিও কাঁদে নীরবে।
সব ফুল শুষ্ক মুখে চেয়ে থাকে
গাঙুড়ের পানে।
গভীর নিশীথে ফুল শুধু নয়
পাতারও চোখের পানি পড়ে ঝরে
শুধু বেহুলার পথ চেয়ে।
কাতর কণ্ঠ তাদের নিশিবাতাসের মত
কান্না হয়ে ফেরে আকাশ থেকে আকাশে।
ডুকরে ওঠে যেন বাতাসের কণ্ঠ
ফিরে আয় বেহুলাফিরে আয়
তুই ছাড়া ফুটবে না ভাট ফুলঘাস ফুল যত
তুই ছাড়া কে আবার জাগাবে কচি পাতা
নতুন ভোরের ছোট্ট ঘাসফুল
নীল বিষে অসাড় দেহেরমাংস খসে পড়া
লখিন্দরদেশের।
ফিরে আয় বেহুলাফিরে আয়
কাঁদে আকাশকাঁদে ঘাসকাঁদে ভাটফুল
কাঁদে ছোট্ট চোখের বুলবুলিকাঁদে বাউরি বাতাস।
ফিরে আয় বেহুলাফিরে আয়— ফিরে আয়।

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা, রহস্যে পুলিশ

লখিন্দরদেশ

০৭:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

দেশের নাম লখিন্দর
আঁচলে ঢেকে রাখে তাকে বেহুলা
কালনাগিনী ঢোকে নিশিরাতে।
নীল বিষে মাঝে মাঝে
হৃদস্পন্দন থেমে যায়
খসে পড়ে লখিন্দরদেশের
চর্মমাংস একে একে।
এ শুধু একবার নয়
সেই জন্মকাল থেকে।
নীল বিষে ভরা এ লখিন্দরকে
নিয়ে বেহুলা ভেসে
চলে মরণকে করে আলিঙ্গন বার বার
দিনের আলো ও গভীর কালো রাত মাথায় নিয়ে।

নীল বিষে যখনই অসাড় হয় লখিন্দরদেশ
তখন দেশের ঘাসফুলপাখি রাতের
শেষের শুকতারাটিও কাঁদে নীরবে।
সব ফুল শুষ্ক মুখে চেয়ে থাকে
গাঙুড়ের পানে।
গভীর নিশীথে ফুল শুধু নয়
পাতারও চোখের পানি পড়ে ঝরে
শুধু বেহুলার পথ চেয়ে।
কাতর কণ্ঠ তাদের নিশিবাতাসের মত
কান্না হয়ে ফেরে আকাশ থেকে আকাশে।
ডুকরে ওঠে যেন বাতাসের কণ্ঠ
ফিরে আয় বেহুলাফিরে আয়
তুই ছাড়া ফুটবে না ভাট ফুলঘাস ফুল যত
তুই ছাড়া কে আবার জাগাবে কচি পাতা
নতুন ভোরের ছোট্ট ঘাসফুল
নীল বিষে অসাড় দেহেরমাংস খসে পড়া
লখিন্দরদেশের।
ফিরে আয় বেহুলাফিরে আয়
কাঁদে আকাশকাঁদে ঘাসকাঁদে ভাটফুল
কাঁদে ছোট্ট চোখের বুলবুলিকাঁদে বাউরি বাতাস।
ফিরে আয় বেহুলাফিরে আয়— ফিরে আয়।