০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে বাংলাদেশের খরচ

চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা

চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বর থেকে কৃষকদের জন্য বরাদ্দ করা প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বিএডিসি গোডাউন থেকে এনে উপজেলা চত্বরে অরক্ষিত অবস্থায় রাখা এসব সার থেকে ৫৪ বস্তা খোয়া গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সার নিতে এসে স্বাক্ষর করার পর চুরির খবর জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা।

রোববার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষক প্রণোদনার সার নিতে উপজেলা চত্বরে জড়ো হন। সংশ্লিষ্টরা তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার পর জানান, বরাদ্দের সার চুরি হয়ে গেছে। এ কারণে সেদিন সার দেওয়া সম্ভব হবে না এবং পরদিন এসে সার নিতে হবে।

স্বাক্ষর নেওয়ার পর চুরির খবর

সার নিতে আসা এক কৃষক জানান, স্বাক্ষর নেওয়ার পর একজন কর্মকর্তা তাদের সার চুরি যাওয়ার বিষয়টি জানান এবং পরদিন আসতে বলেন। এতে কৃষকরা প্রতিবাদ করেন এবং ওই দিন বিকেল ৪টার মধ্যে সার দেওয়ার দাবি জানান। এ নিয়ে উপজেলা চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি কৃষকরা র‍্যালি করার সিদ্ধান্তও নিয়েছিলেন বলে জানান তিনি।

আরেক কৃষক বলেন, সকালে সার নিতে উপজেলা চত্বরে এসে প্রথমে তাদের স্বাক্ষর নেওয়া হয়। পরে জানানো হয়, সার চুরি হয়ে গেছে এবং পরদিন তাদের সার দেওয়া হবে। এতে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

অরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল সার

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা বিএডিসি গোডাউন থেকে সদর উপজেলার কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্য বিপুল পরিমাণ সার এনে উপজেলা চত্বরে রাখা হয়েছিল। তবে সেগুলো সেখানে অরক্ষিত অবস্থায় ছিল। সেখান থেকেই ৫৪ বস্তা সার গায়েব হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

শুধু সার গায়েব হওয়াই নয়, উপজেলা চত্বরে থাকা বাকি সারও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে কৃষকদের প্রণোদনার সার বিতরণ নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

তিন সদস্যের তদন্ত কমিটি

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান জানান, কৃষকদের প্রণোদনার ৫৪ বস্তা সার চুরির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে ব্যক্তিগতভাবে সার কিনে কৃষকদের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। বিকেলে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করা হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, তিনি একটি সভায় ছিলেন। কৃষি কর্মকর্তা ফোনে তাকে সার চুরির বিষয়টি জানিয়েছেন। পরে তিনি থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে

চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা

০৯:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬