১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
জ্বালানি নিরাপত্তার টেকসই পথ হতে পারে নবায়নযোগ্য শক্তি নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান আয়োজকদের এক্স অ্যাকাউন্ট স্থগিত ৬৪ জেলার দায়িত্ব পেলেন হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘টুকু আসে, টুকু যায়’—সংসদে জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ে রুমিনের কড়া সমালোচনা কঙ্গোয় ইবোলা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে, ৩ মাসে মৃত্যু ২,৫০০ ছাড়িয়েছে ‘ইনট্রিনসিক ক্যাপাসিটি’: সুস্থভাবে বার্ধক্য মাপার নতুন বৈজ্ঞানিক সূচক নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত, কবির প্রেরণায় আন্দোলনের কথা স্মরণ কাদের গনি চৌধুরী হলেন বিএসএসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা-ছেলের মৃত্যু গোপালগঞ্জে ইউএস ওপেনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আরিনা সাবালেঙ্কার

নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান আয়োজকদের এক্স অ্যাকাউন্ট স্থগিত

নিউইয়র্কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে নিয়ে আয়োজিতব্য অনুষ্ঠানের সংগঠকদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ (এএইচইডি) ফোরামের ওই অ্যাকাউন্টটি এখন ব্যবহারকারীদের কাছে ‘অনুপলব্ধ’ দেখাচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ভুলবশত অ্যাকাউন্টটি স্থগিত হয়ে থাকতে পারে। তাদের দাবি, সংগঠনের যোগাযোগ ও প্রচারণায় সর্বজনীন শান্তি, ঐক্য, সম্প্রীতি এবং আন্তধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এসব কার্যক্রম এক্সের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

২৯ আগস্ট ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠানের প্রস্তুতি

মোহন ভাগবতকে প্রধান বক্তা করে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ নামে অনুষ্ঠানটি আগামী ২৯ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ইনফোসিস থিয়েটারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন আরএসএস প্রধান।

অনুষ্ঠানটি ঘিরে বিতর্কের মধ্যে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি আগেই জানিয়েছিলেন, তিনি আরএসএস বা এই সমাবেশকে সমর্থন করেন না। তবে একটি বেসরকারি অনুষ্ঠান বাতিল করার ক্ষেত্রে শহর কর্তৃপক্ষের আইনগত এখতিয়ার আছে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

মোহন ভাগবতের ভিসা বাতিলের দাবি

এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস গঠিত ধর্মীয় স্বাধীনতাবিষয়ক একটি উপদেষ্টা সংস্থা মোহন ভাগবতের ভিসা বাতিলের জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ ভাগবতের সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করে দাবি করেছে, আরএসএসের সহযোগী কিছু সংগঠন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংস হামলায় জড়িত ছিল।

তবে ইউএসসিআইআরএফের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংস্থাটিকে পক্ষপাতদুষ্ট এবং বিশ্বাসযোগ্যতাহীন বলে অভিহিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের বহুত্ববাদী কাঠামো ও বিভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে ইউএসসিআইআরএফ বাস্তবতাকে স্বীকার করবে—এমন প্রত্যাশা নেই।

মামদানির মন্তব্য ঘিরে বিতর্ক

মোহন ভাগবতের নিউইয়র্ক সফর নিয়ে বিতর্কের সূত্রপাত মূলত মেয়র মামদানির মন্তব্যকে কেন্দ্র করে। তিনি আরএসএসের আদর্শের বিরোধিতা করে বলেন, কোনো দেশের বিষয়ে বর্জনমূলক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে ওঠা কোনো আন্দোলনের উত্থান অত্যন্ত উদ্বেগজনক।

একই সঙ্গে মামদানি নিজেকে নিউইয়র্ক শহরের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে উল্লেখ করেন এবং জানান, তার মায়ের পরিবারের সদস্যরা এখনও ভারতে রয়েছেন। তার মন্তব্য ভারতে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। দেশটির কয়েকজন রাজনীতিক তার বক্তব্যকে সমর্থন করলেও অন্যরা এর বিরোধিতা করেছেন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তার টেকসই পথ হতে পারে নবায়নযোগ্য শক্তি

নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান আয়োজকদের এক্স অ্যাকাউন্ট স্থগিত

০৯:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬