০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
খরা মোকাবিলায় নতুন দৃষ্টিভঙ্গি: ১৪ কোটি ডলারের বৈশ্বিক উদ্যোগ কি বদলাবে জলবায়ু অভিযোজনের কৌশল? নেপালে ভয়াবহ ভোতেকোশী বন্যা: মৃত্যুর মুখ থেকে ফেরা সাতজনের হৃদয়বিদারক অভিজ্ঞতা ভয়াবহ বন্যার ক্ষত সারাতে নেপালের দরকার ৫০০ কোটি ডলার, চায় বিশেষজ্ঞ সহায়তা ভোটেকোশী বিপর্যয়ের তিন শিক্ষা: বদলাতে হবে হিমালয়কেন্দ্রিক উন্নয়ন ও দুর্যোগ-চিন্তা পটুয়াখালীতে বিষমিশ্রিত ঘাস খেয়ে মহিষের মৃত্যু, অসুস্থ ২৫ যুদ্ধের ধাক্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি, আরও কঠোর মার্কিন নিষেধাজ্ঞা এশিয়ার ‘পানির টাওয়ার’ তিব্বত মালভূমি কি অস্থিতিশীল হয়ে উঠছে? চার খুনের আসামিদের পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৭ হাজার ১১৫ টাকা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজট, চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৭ হাজার ১১৫ টাকা

টানা চার দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ১১৫ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। নির্ধারিত নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (খাঁটি স্বর্ণ) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম কার্যকর থাকবে।

২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম

নতুন মূল্য অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকায়।

তবে গহনার নকশা ও ধরনের ওপর ভিত্তি করে শ্রমমূল্য আলাদাভাবে প্রযোজ্য হবে। বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার গহনার বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। গহনা বদল ও ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম বহাল থাকবে। এসব লেনদেনে প্রযোজ্য ভ্যাট, শ্রমমূল্য ও পাথরের দাম সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী বিবেচিত হবে।

চার দিনের ব্যবধানে দাম কমল

সর্বশেষ গত ২৫ আগস্ট ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ভ্যাটসহ প্রতি ভরির দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। এর মাত্র চার দিন পরই বড় ধরনের মূল্যছাড়ের সিদ্ধান্ত এলো।

চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ১০৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৫ বার দাম বাড়ানো হয়েছে, ৫২ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাটের কারণে সমন্বয় করা হয়েছে।

রুপার দামও কমেছে

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। প্রতি ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৩৭৪ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম হবে ৩ হাজার ৩২৪ টাকা।

চলতি বছরে রুপার দাম এ পর্যন্ত ৬৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩১ বার কমানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

খরা মোকাবিলায় নতুন দৃষ্টিভঙ্গি: ১৪ কোটি ডলারের বৈশ্বিক উদ্যোগ কি বদলাবে জলবায়ু অভিযোজনের কৌশল?

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৭ হাজার ১১৫ টাকা

০৫:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬