০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
স্বাধীনতার ঘোষণায় সুকর্ণ: ‘একবার মুক্ত, চিরকাল মুক্ত’ আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক থানা পোড়ানোর বক্তব্য ভাইরাল: হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীসহ আটক ৩ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্ট, শোকজ ছাড়াই রাজশাহীতে কলেজশিক্ষক বরখাস্ত নিবন্ধনের আওতায় আসছে হকাররা, ডিএসসিসিকে দিতে হবে মাসে ৩ হাজার টাকা নিমরা খানের সঙ্গে বিচ্ছেদ নিশ্চিত করলেন জেইন হামিদ, ফিজা আলীর ক্ষোভ ওড়িশার গ্রামীণ হাসপাতালে মার্কিন পর্যটকের বিনামূল্যে চিকিৎসা, বিস্মিত হয়ে প্রশংসা ভারতের স্বাস্থ্যসেবার ইমরান খানের দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক, চিকিৎসা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি কাল বিজেপিতে বড় রদবদল: স্মৃতি ইরানি সাধারণ সম্পাদক, রাম মাধব সহসভাপতি ফিলিপাইনের ঐতিহ্যের স্বাদ: মামন ও এনসাইমাদায় তিন বেকশপের গল্প

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-১৩)

  • Sarakhon Report
  • ১২:০০:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
  • 227

পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল

অনুবাদ : ফওজুল করিম

নীল চাষের মওশুমে ধান আবাদের কাজ থাকত না। অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যন্ত আমেরিকায় নীলচাষ অব্যাহত থাকে। নীল উৎপাদনকারীরা তখন বৃটিশ সরকারের আর্থিক সাহায্য পেত। উত্তর আমেরিকার নীলের মান মধ্য আমেরিকায় উৎপন্ন নীলের সমকক্ষ ছিল না, আর উৎপাদনও ছিল কম। আমেরিকায় উৎপন্ন নীল রফতানী করা হত বৃটেনে। এ ছাড়াও উত্তর আমেরিকার উপনিবেশে বাড়ছিল নীলের চাহিদা।
আমেরিকায় বৃটিশ আধিপত্যের (১৭৭০ সালের আমেরিকার বিপ্লব) তাৎপর্য হল এই যে বৃটেন আমেরিকার নীল সরবরাহের উপর তার কর্তৃত্ব হারাল। এর কিছুদিন পর বিভিন্ন কারণে উত্তর আমেরিকায় নীলের উৎপাদন ক্রমশঃ হ্রাস পেল। উত্তর আমেরিকার নীলচাষ যে সব কারণে হ্রাস পায় সেগুলো হলঃ ক্রীতদাসের উচ্চ মূল্য, জমির উর্বরতা হ্রাস ও ক্ষেতে পোকার আক্রমণ, মধ্য আমেরিকার নীলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা।
এছাড়াও উৎপাদন হ্রাসের কারণ হচ্ছে- সূতা, চিনি ও তামাকের মত অর্থকরী ফসলের আবির্ভাব। ১৮০০ সাল নাগাদ অর্থকরী রফতানী পণ্য হিসাবে উত্তর আমেরিকায় নীল হয় বিলুপ্ত।
বৃটেনের নিজের নীল
১৮০০ সালের দিকে নীলের বিশ্ব-বাজার এক সংকটে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদনকারীরা নীলের চাষ ছেড়ে দিতে থাকে। হাইতি ও গুয়াতেমালাও অনুসরণ করে আমেরিকাকে। মার্কিন কৃষকরা অধিক লাভজনক ফসলের দিকে ঝুঁকে পড়ে। যে শ্রম ব্যবস্থার উপর হাইতির নীলচাষ দাড়িয়ে ছিল তা একেবারে ভেঙে পড়ে।
তা ছাড়া গুয়াতেমালার নীলের মান একবারে নেমে গেলে সেখানে উৎকৃষ্ট জাতের নীল উৎপাদন আর সম্ভব হয়নি। আমেরিকা ও পাশ্ববর্তী অঞ্চলের নীল সরবরাহের উপর বৃটেন নির্ভর করত বলেও ওইসব অঞ্চলের নীলের দাম বেড়ে যাওয়ার ফলে বৃটেনের নীল ব্যবহারকারীরা মহা এক মুশকিলে পড়ে।
জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার ঘোষণায় সুকর্ণ: ‘একবার মুক্ত, চিরকাল মুক্ত’

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-১৩)

১২:০০:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪