১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

কলেজ ছাত্র মুরাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • Sarakhon Report
  • ০৫:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • 166

জাফর আলম
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে কলেজ ছাত্র রাগিব শাহরিয়ার মুরাদকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আজ দুপুরে উপজেলা বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বজারে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শামলাপুর এলাকাবাসী।

সোমবার (৬ মে) বিকেল ৫ টার দিকে উপজেলা বাহারছড়া শামলাপুর বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন মুরাদ। আহতাবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুরাদ টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানির ছেলে।

তিনি বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মতো বাজারে আসছিলেন মুরাদ। বাজারে এলে রফিক ও আদিল নামে দুই চিহ্নিত সন্ত্রাসীরাসহ কয়েকজন তাকে হামলা করেন। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানবন্ধনের পর আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন শামলাপুর এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন, বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দীন, আমীর মোহাম্মদ শাহজাহান, শাহ আলম,মাষ্টার নুরুল আলম,মাষ্টার খালেদ ।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

কলেজ ছাত্র মুরাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

০৫:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪