০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
তেলের ধাক্কা শুধু যুদ্ধের নয়, নীতিহীনতারও মূল্য রঘু রাইয়ের ক্যামেরা ছিল শুধু ছবি তোলার যন্ত্র নয়, এক ধরনের জীবনদর্শন ট্রাম্পের কঠোর আশ্রয়নীতি কি স্থায়ী রূপ নিচ্ছে? যুক্তরাষ্ট্রের নতুন সন্ত্রাসবিরোধী কৌশল ঘিরে বিতর্ক, সমালোচনায় রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ নিউইয়র্কে আবাসন নির্মাণে বড় বাধা কমছে, বদলে যেতে পারে শহরের ভবিষ্যৎ ট্রাম্পের প্রতিশোধ রাজনীতি নিয়ে চাপে রিপাবলিকানরা ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্যের হাসি, আড়ালে তাইওয়ান-ইউক্রেন-ইরান উত্তেজনা ব্রিটিশ রাজনীতির নেতৃত্ব সংকট: জনপ্রিয়তার লড়াই নয়, বাস্তবতার পরীক্ষা লন্ডনে টমি রবিনসন ঘিরে উত্তেজনা, ফিলিস্তিনপন্থী পাল্টা বিক্ষোভে কড়া নিরাপত্তা জাকার্তার ‘সামতামা ভিলেজ’: বর্জ্য আলাদা করেই কমছে ল্যান্ডফিলে চাপ

ঈদুল আযহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে

  • Sarakhon Report
  • ০৯:৫০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • 141
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার বুড়িমারী স্থলবন্দর  পাঁচদিন  বন্ধ  থাকবে। এক্ষেত্রে দু’দিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৭ দিন বন্ধ থাকবে বন্দরের  আমদানি-রপ্তানি কার্যক্রম।

তবে এ সময় বুড়িমারী  ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারত- দু’দেশের যাত্রী পারাপার চালু থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) এসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান সায়েদ গত শনিবার বুড়িমারী স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ জুন ত্রি-দেশীয় বুড়িমারী স্থল বন্দরের বোর্ডে ছুটির নোটিশ জারি করে কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) এসোসিয়েশন।

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির বিষয়ে ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন, ট্রাক ওনার্স এসোসিয়েশন, এক্সপোর্টার এসোসিয়েশন এবং ভুটান এক্সপোর্টার  এসোসিয়েশন-সহ সংশ্লিষ্ট সব সংগঠনকে চিঠি প্রদান করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশের  উপ পরিদর্শক (এসআই) আহসান হাবিব বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

এ ব্যাপারে বুড়িমারী শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার নাজমুল হাসান বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থল শুল্ক স্টেশন সাপ্তাহিক ছুটিসহ ৭  দিন বন্ধ থাকবে।

(বাসস)

জনপ্রিয় সংবাদ

তেলের ধাক্কা শুধু যুদ্ধের নয়, নীতিহীনতারও মূল্য

ঈদুল আযহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে

০৯:৫০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪