০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মুহাররমের চাঁদ দেখা যায়নি, পাকিস্তানে ২৬ জুন পালিত হবে আশুরা রয়টার্স এর প্রতিবেদনঃ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘জিজ্ঞাসাবাদ’ করার প্রতিবাদ জানিয়েছে লালমনিরহাটে শিশু হত্যাকাণ্ড ঘিরে সংঘর্ষ: এসপি-ওসিসহ আহত ২০, আটক প্রধান সন্দেহভাজন ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩ চুয়াডাঙ্গায় ২ হাজার ফুটের আর্জেন্টিনা পতাকা নিয়ে বিশ্বকাপ র‍্যালি, জনসমুদ্রে রূপ নিল শহর ছয় নবজাতকের মৃত্যুর পর সংস্কার কর্মসূচি ঘোষণা আদ্-দ্বীন ফাউন্ডেশনের ইসলামী ব্যাংকে পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার জুলাই আন্দোলনের হামলা মামলায় শাস্তি কমাল জাবি, আপিলে অব্যাহতি পেলেন কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা-কর্মী সাভার থানার আরও এক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (শেষ-পর্ব)

  • Sarakhon Report
  • ১০:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • 133

পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল

অনুবাদ : ফওজুল করিম

এর উপর আছে ভবন নির্মাণ ও মেরামত, মেশিনপত্র দেখাশুনা- এসব একজনের পক্ষে করা সম্ভব নয়। একই সাথে বহু কিছু তদারক করা ও কয়েকশত লোক খাটানো কোনো একজনের পক্ষে সম্ভব নয়।

বঙ্গদেশে মাঝারি ধরনের অর্থাৎ যাতে বারোটি থেকে পনেরোটি জলাধার আছে, এমন একটি নীল উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিম্নোক্ত উচ্চপদস্থ কর্মচারীর প্রয়োজন:

ম্যানেজার

দুজন সহকারী

নিম্ন পদস্থ কর্মচারীদের মধ্যে থেকে দুজন তত্ত্বাবধায়নকারী

আমি যে আকারের প্রতিষ্ঠানের কথা বলেছি তা পরিচালনা করতে বাংলাদেশে যদি পাঁচ জন কর্মচারীকে উপযুক্ত মনে করা হয়ে থাকে তাহলে এমন মনে করার কোনো কারণ নেই সেনেগালেও তাই লাগবে। কেননা, এ ব্যাপারে সেনেগালে সব কিছুই হবে একেবারে নতুন ও আনকোরা।

বঙ্গদেশে চন্দননগরের নিকটস্থ কিষেণগড় জেলায় পনেরো থেকে আঠারটি জলাধার সম্বলিত একটি নীলের প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় বার্ষিক ৩৬,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা (৯০ হাজার থেকে ১,০০,০০০ ফ্রাঙ্ক) হবে, কারখানা ভবন, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামের সুদ বাদ দিয়ে।

এই রিপোর্টের সঙ্গে আমার ব্যক্তিগত মন্তব্য জুড়ে দিয়েছি এই জন্যে যে তাতে সরকারী প্রকল্প সাফল্যমন্ডিত হবে। বঙ্গদেশের ফরাসী উপনিবেশের প্রশাসক যখন এ কাজে নিযুক্ত করেন আমাকে তখন তিনি বলেই দিয়েছিলেন যে আমার কাছে প্রয়োজনীয় মনে হয় এমন সব কিছু যাতে আমি বলি। অতএব, আমার আশা, অতিরিক্ত মন্তব্য যা আমি করেছি তা অযৌক্তিক হবে না। আমি আশা করি নৌ-বাহিনী ও উপনিবেশের মাননীয় মন্ত্রী- যিনি আমাকে এই রিপোর্ট প্রণয়নের জন্য মনোনীত করেছেন তিনি আমার এই মন্তব্যসমূহ যথার্থভাবে বিবেচনা করবেন কেননা এ বিষয়ে যাবতীয় তথ্য ও সংবাদ সংগ্রহের দায়িত্ব দিয়ে ও প্রশাসনিক মুখ্য ব্যক্তি হিসাবেই আমি এখানে এসেছি। আমার আসার পর মুহূর্ত থেকে একনিষ্ঠভাবে এই কাজেই নিয়োজিত রয়েছি। আশা করি আমার পাঠানো এসব তথ্য প্রয়োজনীয় কাজে লাগবে।

জনপ্রিয় সংবাদ

মুহাররমের চাঁদ দেখা যায়নি, পাকিস্তানে ২৬ জুন পালিত হবে আশুরা

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (শেষ-পর্ব)

১০:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪