১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে পেট্রোল ভর্তুকিতে ৩০০ বিলিয়ন রুপি ব্যয়, লক্ষ্যভিত্তিক সহায়তা নিয়ে প্রশ্ন পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা তৃতীয় দেশে নির্বাসন: পানামায় পাঠানো ইরানি খ্রিষ্টানের অনিশ্চিত জীবন জার্মানিতে ডানপন্থার উত্থানের জ্বালানি: হারিয়ে যাওয়া গৌরবের নস্টালজিয়া জিন্নাহর প্রতিকৃতি সরানোয় তাইয়েবকে হুমকির অভিযোগ, তদন্তের দাবি এডিপি বাস্তবায়নে পাঁচ বছরের সর্বনিম্ন হার, দুই মাসে অগ্রগতি মাত্র ১.৮৫ শতাংশ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৬৫৫ বাংলাদেশকে পাকিস্তানের ছকে দেখলে ভারতেরই কৌশলগত ক্ষতি নাক থেকে অন্ত্র—শরীরের অদৃশ্য প্রতিরক্ষা দেয়াল, কীভাবে কাজ করে মিউকোসাল ইমিউন সিস্টেম?

স্বতঃস্ফূর্ত  সাড়া পাচ্ছেন মৌ

  • Sarakhon Report
  • ০৭:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • 156
সারাক্ষণ প্রতিবেদক
মৌসুমী মৌ, ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী। তবে সাম্প্রতিক সময়ে তিনি সংবাদ পাঠ ও উপস্থাপনা নিয়েই বেশি ব্যস্ত। চ্যানেল এস’-এ নিয়মিত সংবাদ পাঠ করছেন তিনি। এর পাশাপাশি চ্যানেলেটির ‘স্বাস্থ্য ও পুষ্টি’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন। এরইমধ্যে একজন সংবাদ পঠিকা হিসেবে মৌ বেশ সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
মৌসুমী মৌ সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করার আগে নাটকেই বেশি অভিনয় করতেন। তবে সংবাদ পাঠেও তার বেশ আগ্রহ ছিলো বলে জানান। যে কারণে তিনি চ্যানেল এস’-এ সংবাদ পাঠের সুযোগ পেয়ে এই চ্যানেলেই নিয়মিত সংবাদ পাঠে আগ্রহী হয়ে উঠেন। এছাড়া বাংলাদেশ বেতারেও মৌ সংবাদ পাঠ করে আসছেন দীর্ঘদিন যাবত। মৌসুমী মৌ বলেন,‘ আমার কাছে মনে হয় সংবাদ পাঠ করা এমন সহজ কোনো বিষয় নয়।
দেশ বিদেশের নানান বিষয় সম্পর্কে জ্ঞান থাকার পাশাপাশি কারেন্ট নিউজ সম্পর্কেও যথেষ্ট অবগত থাকতে হয়। সিচুয়েসন অনুযায়ী একজন সংবাদ পাঠিকাকে যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্নতার মধ্যদিয়ে সংবাদ পাঠ করতে হয়। একেকটা সংবাদের প্রকাশ ভঙ্গি একেকরকম। যে কারণে সংবাদের রকম বুঝে সংবাদ পাঠের ধরন হয় একেক রকম। বিষয়গুলো আমি অবগত হয়েই সংবাদ পাঠে এসেছি এবং শুরু থেকেই বেশ অনুপ্রেরণা পেয়ে আসছি।
ধন্যবাদ চ্যানেল এস পরিবারকে আমাকে এই ুসযোগ করে দেবার জন্য। আর এর পাশাপাশি আমি উপস্থাপনাও দারুণ উপভোগ করছি। অভিনয়টা মিস করি। ভালো গল্প পেলে অবশ্যই কাজ করবো।’ সৈয়দ শাকিল পরিচালিত ‘ছায়াবাজি’ ওয়েব ফিল্মে অভিনয় করে সর্বশেষ বেশ প্রশংসা কুঁড়ান মৌ। সাগর জাহানের ধারাবাহিক ‘ভালোবাসার অলিগলি’তেও অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।
২০১৮ সালে ফটোশ্যুটের মধ্যদিয়ে মিডিয়াতে মৌ’র পথচলা শুরু। জুলফিকার ইসলাম শিশিরের পরিচালনায় ‘অভিমানী তুমি ঘাড়তেড়া আমি’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় ‘পিনিকেই ঝিনিক’ নাটকে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এরপর আরো বহু নাটকে অভিনয় করেছেন তিনি। আবৃত্তি সংগঠন ‘কন্ঠশীলন’র সাথে সম্পৃক্ত আছেন তিনি।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পেট্রোল ভর্তুকিতে ৩০০ বিলিয়ন রুপি ব্যয়, লক্ষ্যভিত্তিক সহায়তা নিয়ে প্রশ্ন

স্বতঃস্ফূর্ত  সাড়া পাচ্ছেন মৌ

০৭:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪