০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
ভারতের কফি বিপ্লব: বিশেষায়িত কফির উত্থানে বদলে যাচ্ছে চাষিদের ভবিষ্যৎ ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচন জিততে চান, নাকি রিপাবলিকান পার্টির পূর্ণ নিয়ন্ত্রণই তাঁর আসল লক্ষ্য? ইরান যুদ্ধের প্রভাবে এশিয়ার পর্যটন খাতে নতুন সংকট, ভ্রমণ ব্যয় বাড়ায় কমছে পর্যটক মার্সিয়া লুকাস আর নেই: ‘স্টার ওয়ার্স’-এর সাফল্যের নেপথ্যের কিংবদন্তি সম্পাদক মারা গেলেন ৮০ বছর বয়সে ২০৩৫ সালের যুদ্ধবিমান প্রকল্পে চাপের মুখে যুক্তরাজ্য, উদ্বিগ্ন জাপান ও ইতালি ট্রাম্পের হুঁশিয়ারি: ধীরগতির ইরান আলোচনা, প্রয়োজনে ‘ভিন্ন পথে’ সমাধানের ইঙ্গিত দীর্ঘ সময় চার্জে রাখা ফোনের ঝুঁকি কতটা? মানিকগঞ্জে পারিবারিক বিরোধে ভাশুরের হামলা, নিহত ভাবি ও দেড় বছরের শিশু দিল্লিতে ধ্বংসস্তূপের নিচ থেকে শোনা যাচ্ছে আর্তচিৎকার উড়োজাহাজ ভাড়ার সংকট: জ্বালানি নয়, আসল সমস্যা বাজারের কাঠামো

মায়েরা প্রকৃতির শক্তি: করণ জোহর

  • Sarakhon Report
  • ০৬:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • 158

সারাক্ষণ ডেস্ক:

করণ জোহর তার পরিচালিত চলচ্চিত্রে পারিবারিক বন্ধন এবং ভারতীয় ঐতিহ্য সম্পর্কে দেখিয়েছেন। সিনেমায় বাবা-ছেলে, মা-মেয়ের সম্পর্কের ওপর জোর দিয়েছেন সব সময়। প্রায়ই সাক্ষাৎকারে তিনি বলেন, কিভাবে তার প্রয়াত বাবা যশ জোহর এবং মা হিরু জোহর তার জীবনকে অনুপ্রাণিত করেছে।

এই চলচ্চিত্র নির্মাতা ১৮ মার্চ, সোমবার তার মায়ের জন্য একটি সুন্দর জন্মদিনের পোস্ট শেয়ার করেছেন। আজ তার মায়ের জন্মদিন উদযাপন করেছেন।

একটি আন্তরিক কৃতজ্ঞতা পোস্টে  তিনি লিখেছেন, কীভাবে তার মা হিরু জোহর তার জীবনের ভিত্তি তৈরি করেছেন ।

করণ ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে করণ তার মায়ের গালে চুমু খাচ্ছেন। দ্বিতীয় ছবিতে, চলচ্চিত্র নির্মাতার যমজ সন্তান – রুহি এবং যশ জোহর – তাদের দাদির সাথে পোজ দিয়েছেন।

তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মায়েরা প্রকৃতির শক্তি… তারা নিঃশর্ত ভালোবাসাকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যা প্রায় অবাস্তব…আমি ধন্য এমন একজন মা পেয়ে যিনি আমাকে ভিত্তি দিয়েছেন এবং আমাকে বিশ্বাস করিয়েছেন যে, পেশাদার সাফল্য জীবনকে সংজ্ঞায়িত করে না… আমাদের আচরণই আমাদের সংজ্ঞায়িত করে। তোমাকে ভালবাসি মা এবং শুভ জন্মদিন… আমাকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য এবং আমার পৃথিবী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

সেলিব্রিটিরা হিরু জোহরকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। যেখানে ঋদ্ধিমা কাপুর সাহনি লিখেছেন, “শুভ জন্মদিন হিরু আন্টি (হার্ট ইমোজি)।” ফারাহ খান লিখেছেন, “শুভ শুভ জন্মদিন তোমাকে হিরু আন্টি (তিনটি হার্ট ইমোজি)।”

পরিচালক হিসেবে করণ জোহরের শেষ ছবি ছিল ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ (২০২৩)। এটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি তিনি সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না এবং দিশা পাটানি অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘যোদ্ধা ’ ছবি পরিচালনা করছেন।

জনপ্রিয় সংবাদ

ভারতের কফি বিপ্লব: বিশেষায়িত কফির উত্থানে বদলে যাচ্ছে চাষিদের ভবিষ্যৎ

মায়েরা প্রকৃতির শক্তি: করণ জোহর

০৬:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪