০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

স্থায়ী সদস্য দেওয়ান হাবিবুর রহমান আর নেই

  • Sarakhon Report
  • ০২:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • 99

সারাক্ষণ ডেস্ক

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য দেওয়ান হাবিবুর রহমান আর নেই। বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিটে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জুমা সোবহানবাগ জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুম দেওয়ান হাবিবুর রহমান সাপ্তাহিক বিনোদন বিচিত্রার সম্পাদক ছিলেন। বিলুপ্ত দৈনিক বাংলার মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘমেয়াদে তার চিকিৎসা চলছিল।

বৃহস্পতিবার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া দেওয়ান হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

স্থায়ী সদস্য দেওয়ান হাবিবুর রহমান আর নেই

০২:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪