১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে – জিএম কাদের

  • Sarakhon Report
  • ০৪:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • 64

সারাক্ষণ ডেস্ক

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেনো নিরাপত্তাহীনতায় না ভোগে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে জাতীয় পার্টি নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি। আজ জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে প্রেরিত নেতা-কর্মীদের প্রতি নির্দেশনায় স্বাক্ষর করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এর আগে আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী’র (অবঃ) সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এসময় তারা আন্তরিকাতাপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুর মওলা।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে – জিএম কাদের

০৪:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪