১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র, পুরো উৎপাদন থেমে গেল বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে বিএনপির সামনে কঠিন পরীক্ষা, বলছে ক্রাইসিস গ্রুপ ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সাংবাদিক আমাল খলিল, আহত জেইনাব ফারাজ বাংলাদেশের দ্রুত প্রবৃদ্ধিতে জ্বালানির চাহিদা বেড়েছে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়ছে: এডিবি বাংলাদেশের জয় নিশ্চিত করলেন মুস্তাফিজের পাঁচ উইকেট, শান্তর সেঞ্চুরি ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং চালুর সিদ্ধান্ত ইরানে নতুন ক্ষমতার সমীকরণ: সর্বোচ্চ নেতার আড়ালে জেনারেলদের দখল লেবানন–ইসরায়েল আলোচনা: শান্তির পথ নাকি জাতীয় আদর্শের সঙ্গে আপস? তীব্র তাপপ্রবাহে ভিক্টোরিয়ার উড়ন্ত শিয়াল বিপর্যয়, শত শত নয় হাজারো প্রাণ বাঁচাল জরুরি অভিযান হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন নিয়ে ইরানের গর্ব

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৭৩)

  • Sarakhon Report
  • ১১:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • 92

শ্রী নিখিলনাথ রায়

পূর্ব্বে বলা হইয়াছে যে, রাণী ভবানীর সমস্ত ‘সৎকীর্ষির উল্লেখ করা এ প্রবন্ধের উদ্দেশ্য নহে। কেবল বড়নগরসংক্রান্ত পুণ্যকীর্ত্তির কথামাত্র উল্লিখিত হইবে। আমরা প্রথমতঃ তাঁহার বড়নগরের দৈনন্দিন ক্রিয়ার উল্লেখ করিতেছি। রাণী ভবানী প্রতিদিন রাত্রি চারিদণ্ড থাকিতে গাত্রোত্থান করিয়া, জপকার্য্যে উপবিষ্ট হইতেন; রাত্রি অর্থদণ্ড থাকিতে জপশেষ হইলে, পুষ্পোস্থানে প্রবেশ করিয়া স্বহস্তে পুষ্পচরন করি- তেন। যেদিন অন্ধকার থাকিত, সেদিন ভৃত্যেরা অগ্রপশ্চাৎ মশাল ধরিয়া যাইত।

পুষ্পচয়নের পর প্রত্যুষে গঙ্গাস্নান করিয়া, বেলা দুই দণ্ড পর্যন্ত ঘাটে বসিয়া জপ, গঙ্গাপূজা ও শিবপূজা করা হইত। তাহার পর প্রত্যেক দেবালয়ে ‘পুষ্পাঞ্জলি দিয়া, গৃহে আগমনপূর্ব্বক পুরাণশ্রবণ, শিবপূজা ও ইষ্টপূজা করিতেন। বেলা দুইপ্রহর পর্যন্ত এই সমস্ত কার্য্যে অতি- ১। বাহিত হইত। তাহার পর স্বহস্তে রন্ধন করিয়া। দশজন ব্রাহ্মণকে ভোজন করাইতেন; অবশেষে পরিবারস্থ ব্রাহ্মণসকলের ভোজনের ব্যবস্থা করিয়া আড়াই প্রহর বেলার পর স্বয়ং হবিষ্যান্ন আহার করিতেন।

তদনন্তর দেওয়ান-দপ্তরে কুশাসনে উপবেশনপূর্ব্বক মুখশুদ্ধি করিয়া কৰ্ম্ম- চারিগণকে বিষয়কর্ম্মের আজ্ঞা দিতেন; তাহারা সেই সমস্ত আদেশ লিখিয়া লইত। তৃতীয় প্রশ্নের পর পুনর্ব্বার ভাষাতে পুরাণশ্রবণ করি- তেন। দুই দণ্ড বেলা থাকিতে পুরাণশ্রবণ শেষ হইত। সেই সময়ে কর্মচারিগণ তাঁহার আদেশানুযায়ী লিখনাদি প্রস্তুত করিয়া স্বাক্ষর করাইতে আসিত। রাণী এই লিখনাদি শুনিয়া তাঁহাতে মুদ্রাঙ্কন করিয়া দিতেন। সায়ংকালে পুনর্ব্বার গঙ্গাদর্শন ও গঙ্গাতে স্বতপ্রদীপ দিয়া, বাসভবনে আসিয়া রাত্রি চারিদণ্ড পর্যন্ত মালা জপ’ করিতেন; তাহার পর জলগ্রহণান্তে দেওয়ান-দপ্তরে বিষয়সংক্রান্ত কার্য্যের আজ্ঞা দিতেন।

রাত্রি এক প্রহরের সময় প্রজাদিগের প্রার্থনা শুনিয়া বিচার করিতেন; অবশেষে পৌরজন কে কিভাবে থাকে, অনুসন্ধান লইয়া, রাত্রি দেড়- প্রহরের সময় শয্যায় গমন করিতেন। রাণী ভবানী বড়নগর ও তাহার নিকটস্থ অন্যান্য দেবালয়ের জন্য প্রায় লক্ষ টাকার ‘বৃত্তি নির্দেশ করিয়া দেন। এই সমস্ত-অর্থ দেবকার্য্যে ব্যয়িত হইত। তিনি তাহা হইতে এক কপর্দকও গ্রহণ করিতেন না। তাঁহার নিজের ও তাঁহার সহচরী বিধবামণ্ডলীর জন্য অবশেষে তাঁহাকে গবর্ণমেন্টের বৃত্তির উপর নির্ভর করিতে হয়।

জনপ্রিয় সংবাদ

বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র, পুরো উৎপাদন থেমে গেল

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৭৩)

১১:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪