০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
রাজধানীতে সিএনজি সংকট: পাম্পে গ্যাসের চাপ কমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে চালকরা, দুর্ভোগে যাত্রীরা বিমানের ওয়েবসাইটে ‘অনটাইম’, বাস্তবে ২২ ঘণ্টা বিলম্ব: সিলেট-জেদ্দা ফ্লাইটে ৮ শতাধিক যাত্রীর দুর্ভোগ বিদ্যুৎ বিল অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ, বিষয়টি আমলে নেওয়ার আহ্বান আজহারির ঢাকা ক্লাবের ১৪০ বছরের ঐতিহ্যবাহী মেইন লাউঞ্জ ঝুঁকিতে, জরুরি প্রকৌশল মূল্যায়নের তাগিদ ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, সর্বোচ্চ সতর্ক অবস্থায় ডিএমপি ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন দ্বিগুণ, বেড়ে ৩ হাজার কোটি টাকা প্রতিবন্ধী সেবার অধিকার সংকুচিত হওয়ার শঙ্কা, যুক্তরাষ্ট্র সরকারকে সিদ্ধান্ত বদলের আহ্বান খেলনা গাড়ির চাকার হুইলচেয়ারে নতুন জীবন পেল আহত বিড়ালছানা জেলাটো কাবেরীর পানি নিয়ে আবারও সুপ্রিম কোর্টে তামিলনাড়ু, কর্ণাটকের বিরুদ্ধে আদেশ অমান্যের অভিযোগ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ মাঝআকাশে ৩০০ ফুট নিচে নেমে গেল কেন? বর্ষার আকাশে টার্বুলেন্সের ঝুঁকি ব্যাখ্যা

মিডিয়া মুখী মানুষকে মঞ্চে আনার পরিকল্পনা করছি : আসিফ নজরুল

  • Sarakhon Report
  • ০২:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • 104

রেজাই রাব্বী

আসিফ নজরুল―একসময় দাপিয়ে বেড়িয়েছেন নিজের নাট্যদল আর মঞ্চ নাটক নিয়ে। ছিলেন মঞ্চের দুর্দান্ত অভিনয়শিল্পী। এখন মনোনিবেশ করেছেন ব্যবসায় ।

তার সঙ্গে কথা বলেছে সারাক্ষণ’র বিনোদন প্রতিবেদক রেজাই রাব্বী।

একটা সময় আপনি শিল্প-সংস্কৃতির সঙ্গে খুব বেশি জড়িত ছিলেন। এখন অবশ্য কর্পোরেট সেক্টরে বেশি ব্যস্ত। এর কারণ কী?

বাস্তবতা, প্রথমত সংস্কৃতি বা মিডিয়া আমার শখের জায়গা এটা পেশা নয়। তাই আমি আমার মুল পেশাটাকে একটু পাকাপোক্ত করার চেষ্টা করছি।

কোন কোন নাটক আপনাকে প্রেরণা জুগিয়েছে?

থিয়েটার হলো একটু অনুপ্রেরনার জায়গা। এটা মানুষের আত্মবিশ্বাস তৈরি করে। মানুষের ব্যক্তিত্ব এবং শৈল্পিক বিকাশ প্রকাশে সহায়তা করে। এরপরও বলতে হয় -জীবন ঘনিষ্ট নাটক অবশ্যই অনুপ্রেরনা দেয়।

মঞ্চ নাটোকের অনেক পরিবর্তন হয়েছে, বিষয়টি কিভাবে দেখেন?

এটা এক কথায় ইতিবাচক দিক। মঞ্চ এমন একটি জায়গা যেটা আপনাকে শুধু বিনোদন দিবেনা- কখনও ভাবাবে কখনও হাসাবে কখনও কাঁদাবে। সব কিছুই হবে শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে। বর্তমানে মঞ্চ নাটকের চর্চা আগের চেয়ে অনেক গুন বেড়েছে। আধুনিক সুযোগ সুবিধা সহ একাধিক মঞ্চ স্থাপিত হয়েছে- যদিও তা প্রয়োজনের তুলনায় কম। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী কিংবা শিক্ষীত সমাজের ছেলে মেয়েদের নাটকের প্রতি আগ্রহ বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ স্থাপিত হয়েছে। সরকারী ভাবেও নাটকের পৃষ্টপোষকতা বেড়েছে। ফলে দিনকে দিন প্রতিযোগীতার মাধ্যমে ভালো নাটক তৈরি হচ্ছে।

টিভি নাটক দেখা হয়? এই সময়ের কোনো নাটক ভালো লেগেছে?

এই ভাড়ামির যুগে এখন টিভি নাটক দেখা হয় খুব কম। নাটক দেখতে গেলে ধৈর্য থাকেনা। নিজের অভিনীত নাটকও অনেক সময় দেখা হয়না। আসলে গল্প এবং অভিনয় নির্ভর নাটক কমে ভিউ নির্ভর নাটক হয়ে গেছে। প্রযোজক পরিচালক চ্যানেল ভাবে কাকে নিলে ভিউ বেশি হবে। তারা গল্পের কথা চিন্তা করেনা -অভিনয়ের কথা চিন্তা করেনা। সেজন্য দেখা যায় অনেক সিনিয়র আর্টিস্টও ভাড়ামি নির্ভর চরিত্রে অভ্যস্ত হয়ে গেছে সময়ের প্রয়োজনে । অথচ এদের থেকে মানুষ ভালো কিছু আশা করে কিন্তু বর্তমান অবস্থা দেখে আমার মত অনেকেই আশাহত হয়। এরপরও একেবারেই যে ভালো নাটক হয়না এটা বলা যাবেনা। মাঝে মাঝে কোন নাটকের প্রতি চোখ আটকে গেলে পুরাটাই দেখি।

নতুন কোনো নাটক নিয়ে ভাবছেন?

মঞ্চে আমার লেখা একটি স্যাটায়ার ধর্মী নাটক ছিল- মগজ ধোলাই। হাসির মাধ্যমে সমাজের অসঙ্গতি গুলো তুলে ধরা। দুটি প্রদর্শনীর পর  গ্রুপের কার্যক্রম নানা কারনে বন্ধ হয়ে যায়। আসল বাস্তবতা হলো সবাই মিডিয়া মুখী মঞ্চমুখী লোকের সংখ্যাই দিন দিন কমে যাচ্ছে। তাই এখন আবার নতুন করে এটিকে মঞ্চে আনার পরিকল্পনা করছি। এখানে প্রায় ১২টির মত চরিত্র আছে। যদি কলাকুশলী না পাই তাহলে নতুন নাটক নিয়ে ভাবতে হবে। যাতে ৫/৬টি চরিত্র নিয়ে নাটক করা যায়।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে সিএনজি সংকট: পাম্পে গ্যাসের চাপ কমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে চালকরা, দুর্ভোগে যাত্রীরা

মিডিয়া মুখী মানুষকে মঞ্চে আনার পরিকল্পনা করছি : আসিফ নজরুল

০২:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪