০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
মানুষকে অমর করার পর এবার কুকুরের আয়ু বাড়াতে চান ব্রায়ান জনসন ভয়াবহ বন্যায় নেপালের পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার নাইজারের প্রেসিডেন্ট প্রাসাদে সেনাদের হামলার চেষ্টা, রাজধানীতে সংঘর্ষ বিএনপি সরকারের ১৮০ দিন: দেশ এবং জাতি কি পেল ইমরান খানের মুক্তির দাবিতে কাঁদলেন মিয়াঁদাদ, বললেন—‘সব ভুলে এবার তাঁকে ছেড়ে দিন’ ট্রাম্পের অভিবাসন নীতি কি আমেরিকাকেই দুর্বল করে দিচ্ছে? ইরান যুদ্ধের ছয় মাসে মার্কিন সেনা পরিবারগুলোর জীবন যেন আবেগের রোলার কোস্টার ব্যক্তিকেন্দ্রিক ক্যানসার টিকার সাফল্য: আশাকে বাস্তবে রূপ দিতে এখনই গতি বাড়াতে হবে চট্টগ্রাম বন্দর: পণ্য পরিবহন বাড়লেও বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় ৬৮তম অবস্থানেই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্রের চেয়েও বড় সংকট শনাক্তকরণ সরঞ্জামে

২৩ অক্টোবর কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৩ তম জন্ম বার্ষিকী

  • Sarakhon Report
  • ০৪:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • 108

সারাক্ষণ ডেস্ক 

২৩ অক্টোবর  কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৩ তম জন্ম বার্ষিকী । তিনি ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরস্থ শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্ম গ্রহণ করেন । তিনি ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়াল এর মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পর্দাপন করেন। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক,অভিনেতা ফতেহ্ লোহানী ও  প্রখ্যাত সাংবাদিক,  চলচ্চিত্রকার ওবায়েদ-উল-হকের সহকারী হিসাবে তিনি চলচ্চিত্রের সাথে যুক্ত হন । তিনি স্বাধীন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ওরা ১১জন নির্মাণের মাধ্যমে ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্ম প্রকাশ করেন ।

চাষী নজরুল ইসলাম ২১ পদক ও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরুস্কারসহ জীবনে অসংখ্য পুরুস্কার অর্জন করেছেন। তিনি চার বার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি । এছাড়াও অসংখ্য সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন । তিনি সর্বাধিক মুক্তিযুদ্ধ ভিত্তিক ও সাহিত্য নির্ভর চলচ্চিত্রের নির্মাতা। তাঁর উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র সমূহ হলো- মুক্তিযুদ্ধের ছবি- সংগ্রাম,হাঙ্গর নদী গ্রেনেট, মেঘের পরে মেঘ,সাহিত্য নির্ভর চলচ্চিত্র -দেবদাস,শুভদা,চন্দ্রনাথ,রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা,শাস্তি,বঙ্কিম চন্দ্রের বৃষবৃক্ষ উপন্যাস অবলম্বনে বিরহ ব্যথা,শিল্পী হাসন রাজা প্রমুখ। এছাড়াও তিনি দেশবরেণ্য তিন জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা একে ফজলুল হক, মওলানা ভাসানী ও শহীদ জিয়াউর রহমানকে  নিয়ে নির্মাণ করেছেন জীবন ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র।

জনপ্রিয় সংবাদ

মানুষকে অমর করার পর এবার কুকুরের আয়ু বাড়াতে চান ব্রায়ান জনসন

২৩ অক্টোবর কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৩ তম জন্ম বার্ষিকী

০৪:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪