১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
ব্রিটেনের আশ্রয়নীতি কি এখন নিয়ন্ত্রণের বদলে বিভ্রান্তির প্রতীক? জেসন আরডের বেদনাময় পরিণতি: মেধা, বর্ণ ও অভিজাত একাডেমিয়ার অদৃশ্য দেয়াল এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৪)

  • Sarakhon Report
  • ০৬:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • 108

সুবীর বন্দ্যোপাধ্যায়

এক কথায় বলা যায় মায়া জনসমাজের অর্থনীতি, বাণিজ্যের একটা নিজস্ব ঘরানা ছিল। বিশেষ করে মায়া-সভ্যতার প্রাচীন কাল থেকে ব্যবসায়ীদের উপস্থিতি মায়াদের কাছে খুবই কাম্য ছিল। কেননা ঐ সময়ে কৃষি ছাড়াও বাণিজ্য (Trade) ক্রমশ অর্থনীতির কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে যুক্ত হচ্ছিল। অন্তর্দেশীয় বাণিজ্যপথ প্রধানত নীচু অঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছিল।

এবং এই বাণিজ্যপথের দেওয়া-নেওয়া যেসব পণ্য থাকত তার মধ্যে ধাতু এবং পাথরের নানারকম মূল্যবান রত্ন থাকত। এইসব পাথর এবং ধাতব রত্নের মধ্যে ছিল ধাতু, হলুদ রং-এর পান্না জাতীয় রত্ন, কাকাও বা এক রকমের ফল, জন্তুদের চামড়া এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের নানা ধরনের পাখির পালক। এইসঙ্গে থাকত দামি দামি সখের মাটির পাত্র।

এইসঙ্গেই ক্লাসিক যুগের প্রথমদিকের একটি অঞ্চলের নাম করতে হয়। মধ্য মেক্সিকোর তেওতিহুয়াকান (Teotihuacan) মেসোআমেরিকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর। শুধু বাণিজ্যকেন্দ্র নয় ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার সবটাই এই শহরের মাধ্যমে মেসোআমেরিকায় প্রকাশিত হত। শহরের এই ধর্মীয় ও বাণিজ্যিক গুরুত্ব সমাজতাত্ত্বিক যেবারের তত্ত্বকে মনে করিয়ে দেয়। অর্থাৎ ধর্মীয় গুরুত্ব এক্ষেত্রে ব্যবসা, মূলধন-পুঁজির প্রসারে সাহায্য করেছিল।

স্বাভাবিকভাবে বাণিজ্যিক ব্যবস্থা মানুষের আগমনকে সুনিশ্চিত করেছিল এবং নতুন অভিবাসন প্রক্রিয়ার ফলে কাজ, মজুরি, পেশা, জীবিকার এক শৃঙ্খলাবদ্ধ চক্র গড়ে (Chained circle) উঠেছিল। এই গড়ে ওঠা জীবিকা কাঠামোয় মায়ারা বেশি করে অংশগ্রহণ করেছিল। এই বাণিজ্যচক্রের অন্য একটি মাত্রাও গড়ে উঠেছিল।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৩)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৩)

জনপ্রিয় সংবাদ

ব্রিটেনের আশ্রয়নীতি কি এখন নিয়ন্ত্রণের বদলে বিভ্রান্তির প্রতীক?

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৬৪)

০৬:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪