১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বড় ক্লাসের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থী, বদলাতে হবে শিক্ষার পদ্ধতি গ্যাস স্টেশনে বসল বিয়ের আসর, তিন পোশাকে চমকে দিলেন ড্রামার কনে ট্রাম্পের মানচিত্রে ‘মার্কিন’ আইসল্যান্ড, ক্ষুব্ধ রেইকিয়াভিক তলব করল মার্কিন রাষ্ট্রদূত এনভিডিয়া–হাগিং ফেস চুক্তিতে বদলে যেতে পারে প্রতিষ্ঠানের এআই কৌশল মেয়ের জন্মের স্মৃতি ধরে রাখতে টেলর সুইফটের প্রিয় গয়না-শিল্পীর অনন্য আংটি ১০–৩০ কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসীর মর্মান্তিক মৃত্যু মক্কা প্রতিরক্ষা চুক্তি: মিসরের সামনে যোগ দেওয়ার চেয়েও বড় প্রশ্ন কাঁচা সবুজ টমেটো সংরক্ষণ করুন শীতের জন্য, সহজেই তৈরি করুন মজাদার আচার ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করল মিসর

২৫০-এর বেশিবার সাংবাদিকদের আটক করেছে তালেবান

  • Sarakhon Report
  • ০৫:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • 136

সম্প্রতি টিভিতে জীবন্ত প্রাণী না দেখানোর নির্দেশের ফলে কয়েকটি টিভি স্থিরচিত্রের সঙ্গে অডিও প্রচার করছে

আফগানিস্তানে জাতিসংঘ মিশন মঙ্গলবার জানিয়েছে যে, তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর অন্তত ২৫৬ বার নির্বিচারে সাংবাদিকদের আটক করেছে৷

সংবাদমাধ্যমকে রক্ষায়ও আহ্বান জানিয়েছে সংস্থাটি৷

আফগানিস্তানে সাংবাদিকরা ‘প্রতিকূল পরিস্থিতিতে’ কাজ করছেন বলে দেশটিতে জাতিসংঘের মিশন এবং জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে৷

‘‘তারা প্রায়ই কী নিয়ে রিপোর্ট করতে পারবেন, কী নিয়ে পারবেন না সেসংক্রান্ত অস্বচ্ছ নীতির শিকার হন এবং সমালোচনামূলক কিছু প্রকাশিত হলে হুমকির এবং নির্বিচারে আটকের ঝুঁকিতে থাকেন,” বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিশেষ প্রতিনিধি রোজা ওতুনবায়েভা৷

‘‘আমরা সাংবাদিক এবং সংবাদকর্মীদের দায়িত্ব পালনকালে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণমাধ্যমে নারীর কাজ করার গুরুত্বকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দিতে প্রকৃত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি,” যোগ করেন তিনি৷

বিবৃতির প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে নারীরা গণমাধ্যমে কাজ করছে৷ তবে তাকে কিছু ‘ধার্মিক নৈতিক নিয়ম’ মানতে হচ্ছে৷ এসবের মধ্যে রয়েছে তাদের মুখ ঢেকে রাখা এবং পুরুষদের থেকে আলাদা হয়ে কাজ করা৷

মন্ত্রণালয় জাতিসংঘের প্রতিবেদনকে ‘বাস্তবতা বিবর্জিত’ বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে যে, নিরাপত্তা বাহিনীগুলো সাংবাদিকদের সুরক্ষায় কাজ করছে৷ তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি আফগান তথ্যমন্ত্রণালয়৷

প্রতিবেদনে উল্লেখিত আটকের সংখ্যা বাড়িয়ে বলা বলেও দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়৷

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর ২০২১ সালে তালেবান দেশটির ক্ষমতা দখল করে নেয়৷ তারা তাদের শাসনে ইসলামি আইনের কঠোর ব্যাখ্যা প্রয়োগের অঙ্গীকার করেছিল৷ এখনো অবধি বিশ্বের কোনো দেশে তালেবান কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয়নি৷

ডিডাব্লিউ ডটকম

জনপ্রিয় সংবাদ

বড় ক্লাসের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থী, বদলাতে হবে শিক্ষার পদ্ধতি

২৫০-এর বেশিবার সাংবাদিকদের আটক করেছে তালেবান

০৫:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪