০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করল মিসর আমেরিকার ২৫০ বছরে নেব্রাস্কা: ইতিহাস, ঐতিহ্য আর সংগ্রহের গল্প কুকুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ৬ ভেষজ কৃত্রিম বুদ্ধিমত্তার চোখে গোপন থাকা কি আর সম্ভব? এক লাখ চাকরি ছাঁটাইয়ের মুখে ভক্সওয়াগেন, সংঘাত এড়াতে শেষ মুহূর্তে বড় সমঝোতা স্বাক্ষরতা না রিডিং পড়া—কোনটা বেশি প্রয়োজনীয়? পশ্চিম তীরের ইসরায়েলি বসতির পণ্যে নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য সাইবার হামলায় উৎপাদন ব্যাহত, বার্ষিক লক্ষ্য হারাতে পারে বোস্টন সায়েন্টিফিক বড় এআই চিপ তৈরির সীমাবদ্ধতা কাটাতে নতুন প্রযুক্তি আনছে এএসএমএল ভারতের প্যাকেটজাত খাবারের প্রতি পাঁচ নমুনার একটিতে অনিয়ম

বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান

  • Sarakhon Report
  • ১০:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • 137

স্বাস্থ্য উপদেষ্টা ও পাকিস্তানের হাইকমিশনের সাক্ষাৎ। ছবি: ইউএনবি

বাংলাদেশ থেকে পাকিস্তান ওষুধ আমদানি করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দুই সহকর্মীকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। সাক্ষাতকালে উপদেষ্টাকে তিনি এ কথা জানান।

এদিন প্রায় এক ঘণ্টা ধরে তারা মতবিনিময় করেন। এ সময় দুই দেশের সম্পর্ক, স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে কথা বলেন।

হাইকমিশনার মারুফ বলেন, ‘বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।’

মতবিনিময়কালে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ মারুফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

ইউএনবি নিউজ

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করল মিসর

বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান

১০:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪