০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
ব্রিটিশ ভারত ভাগ: স্মৃতি, দায়বদ্ধতা ও ভাষায় প্রকাশের অতীত এক শোক মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের ১ বিলিয়ন ডলারের তহবিল, তবু ট্রাম্পের অর্থ ছাড় নিয়ে অনিশ্চয়তা জেন-জি থেকে জেন-আলফা: তরুণদের ক্ষোভ কি আসলে ব্যর্থ ব্যবস্থার বিরুদ্ধে? কোয়ান্টাম জগতের কোয়ান্টাম কমপিউটিং আগুন নেভাতে সুপারম্যান সেজে মাঠে ১৭ বছরের কিশোর আরও চড়া দামে দুই কার্গো এলএনজি কিনছে সরকার, ইউনিটপ্রতি দাম ২৪ ডলার ছাড়াল ঢাকা স্টক এক্সচেঞ্জে মাসের সর্বনিম্ন লেনদেন, টানা দুই দিনে ১৪১ পয়েন্ট সূচক পতন রাশিয়ার বন্দিশালায় ইউক্রেনীয়দের খোঁজ: রাষ্ট্রীয় নীরবতার দেয়াল ভাঙার লড়াই নারীদের জন্য বছরে ৩টি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, বাসে ফ্রি যাত্রা—বড় ঘোষণা বিজয়ের খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে পানিবন্দি ৫ হাজার, ডুবেছে শত শত হেক্টর ফসল

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-৩৩)

  • Sarakhon Report
  • ০৫:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 151

প্রদীপ কুমার মজুমদার

আমরা লক্ষ্য করছি-প্রাচীন ভারতীয় লিপিমালার মধ্যে ব্রাহ্মী ও খরোষ্ট্রী লিপিমালাই সবচেয়ে বেশী প্রচলন ছিল। এবং এই দুই লিপিমালার সাহায্যে তখনকার দিনে সংখ্যা লেখা হোত। সুতরাং আমরা ব্রাহ্মী ও খরোধী লিপি সম্বন্ধে দু চার কথা বলছি।

খরোধী লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়ে থাকে। প্রাচীন গান্ধার অধুনা আফগানিস্থানে এই লিপি পাওয়া যায়। অশোকের উৎকীর্ণ লিপিতে এক,দুই, তিন, চার এই চারিটি সংখ্যা খরোষ্ট্র লিপিতে রয়েছে। এগুলি লম্বা দাড়ির সাহায্যেই লেখা হয়েছে। অবশ্য পরে শক ও পার্থনিয়নদের প্রভাবে পড়ে এগুলির কিছুটা উন্নতি হয়েছে। পণ্ডিতেরা মনে করেন খরোষ্ঠী লিপি ভারতবর্ষে আমদানি করা হয়েছে।

সম্ভবত সম্রাট দারিয়ুস যখন পাঞ্জাব জয় করেন সেই সময় থেকেই খরোধী লিপি আমাদের দেশে প্রচলিত হয়। সংখ্যা লিখন পদ্ধতিতে খরোষ্ঠী লিপির প্রয়োগে কতকগুলি আশ্চর্যজনক চিহ্নের ব্যবহার দেখতে পাওয়া যায়। উদাহরণ- স্বরূপ খরোষ্ঠী লিপিতে ৪ লেখার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়েছে তা আধুনিক কালের গুণের চিহ্নের মতো অবশ্য ব্রাহ্মী লিপিতে চার সংখ্যাটি এখনকার যোগ চিহ্নের মত। ৫ থেকে ৮ পর্যন্ত সংখ্যাগুলি যোগ পদ্ধতিতে অনুসরণ করে লেখা হয়েছে কিন্তু ৯ সংখ্যাটি কি ভাবে লেখা হোত তার হদিস এখনও পাওয়া যায় নি।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-৩২)

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-৩২)

জনপ্রিয় সংবাদ

ব্রিটিশ ভারত ভাগ: স্মৃতি, দায়বদ্ধতা ও ভাষায় প্রকাশের অতীত এক শোক

প্রাচীন ভারতে গণিতচর্চা ( পর্ব-৩৩)

০৫:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪