০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
ক্ষমতার বিকেন্দ্রীকরণ যথেষ্ট নয়, ভবিষ্যৎ গড়বে অর্থনৈতিক শৃঙ্খলা ও প্রযুক্তিগত প্রস্তুতি ইনুর ১০ বছরের কারাদণ্ড, রায়কে ‘প্রহসনের বিচার’ বললেন জাসদ সভাপতি বাংলাদেশে আরও ২ সন্দেহজনক হামে মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭১৮ উইম্বলডনে কঠিন লড়াই পেরিয়ে জয়ে শুরু শিয়নতেকের, সেরেনার প্রত্যাবর্তনে দর্শকদের উচ্ছ্বাস কৃত্রিম বুদ্ধিমত্তার চালক নিয়ে স্বয়ংচালিত গাড়ির দৌড়ে নতুন চমক, বড় প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছে নতুন উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তায় পুলিশিং বদলাতে বড় বাজি, নতুন যুগের স্বপ্ন দেখছে টেজার নির্মাতা ডিজনির নতুন প্রধানের লক্ষ্য দ্রুত সিদ্ধান্ত, ডিজিটাল রূপান্তরে জোর নিসানের ঘুরে দাঁড়ানোর লড়াই, হাইব্রিড ও নতুন মডেলেই বাজি কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নতুন লড়াই: মহাকাশ নয়, পৃথিবীতেই বড় বাজি সফটব্যাংকের ইইউর নজরে ক্লাউড বাজার, অ্যামাজন ও মাইক্রোসফটের ওপর বাড়তে পারে কঠোর নিয়ন্ত্রণ

নতুন জলবিদ্যুৎ কেন্দ্র চালু করলো চীন

  • Sarakhon Report
  • ০৫:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • 128

ডিসেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিম সিছুয়ান প্রদেশের লুতিং কাউন্টিতে শনিবার হুয়ানেং ইংলিয়াংপাও হাইড্রোপাওয়ার স্টেশন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। কেন্দ্রটির অপারেটর চায়না হুয়ানেং গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী, এই কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ দশমিক ১১৬ মিলিয়ন কিলোওয়াট।

ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য অনুযায়ী, এই কেন্দ্রটি দীর্ঘ টানেলের মাধ্যমে পানি নিষ্কাশনের একটি অনন্য পদ্ধতি অবলম্বন করে। দুটি ১৪.৪ কিলোমিটার দীর্ঘ নিষ্কাশন টানেল নির্মাণের মাধ্যমে পানির উচ্চতার পার্থক্য ২৬ মিটার থেকে ১১৬ মিটারে বৃদ্ধি করা হয়েছে। টানেলের সর্বোচ্চ খনন ব্যাস ১৬.৭ মিটার, যা চীনে এই ধরনের টানেলের জন্য একটি নতুন রেকর্ড।

পাওয়ার স্টেশন প্রকল্পের প্রধান প্রকৌশলী কুও চিচোং জানান, এই কেন্দ্রটি প্রতি বছর ৫ দশমিক ১৮ বিলিয়ন কিলোওয়াট ঘন্টার বেশি পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। যা এক বছরে ২ দশমিক ১৫ মিলিয়ন পরিবারের স্বাভাবিক চাহিদা মেটাতে পারে। এটি প্রায় ১ দশমিক ৫৫ মিলিয়ন টন কয়লা সাশ্রয়ের সমান এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রায় ৪ দশমিক শূন্য ৭ মিলিয়ন টন হ্রাস করবে।

এই প্রকল্পটি চীনের পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

ক্ষমতার বিকেন্দ্রীকরণ যথেষ্ট নয়, ভবিষ্যৎ গড়বে অর্থনৈতিক শৃঙ্খলা ও প্রযুক্তিগত প্রস্তুতি

নতুন জলবিদ্যুৎ কেন্দ্র চালু করলো চীন

০৫:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪